বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিএমপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি সদরদপ্তরে সংক্ষিপ্ত বক্তব্য শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

এসময় চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, জাতির বিপদের দিনে সবসময় সবার আগে এগিয়ে এসেছে ডিএমপি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে তারা। কর্তব্য পালনের পাশাপাশি করোনা মোকাবিলায় মানবিক পুলিশ হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।

আইজিপি আরও বলেন, করোনার কারণে মানুষ ঘর থেকে বের হতে পারেননি। ফলে অনেকে কর্মহীন হয়ে পড়েন। এসব কর্মহীন মানুষের পাশে খাবার নিয়ে দাঁড়িয়েছেন ডিএমপির সদসরা। যেখানে যা প্রয়োজন হয়েছে, সেটা দিয়েছেন তারা। এমনকি অসুস্থদের হাসপাতালে ও করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষকে দাফনের কাজও করেছে ডিএমপির সদস্যরা।

এসময় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে ডিএমপি থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে রাজারবাগের মূল অনুষ্ঠানস্থলে রওনা হয়।

এতে ডিএমপির ঊধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশ নেন।

১৯৭৬ সালের আজকের এই দিনে মাত্র ছয় হাজার জনবল ও ১২ থানা নিয়ে যাত্রা শুরু হয় ডিএমপির। বর্তমানে ৫০টি থানা ও প্রায় ৩৪ হাজার জনবল নিয়ে পুলিশের সবচেয়ে বড় এ ইউনিটের কার্যক্রম চলছে।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি