বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পাঁচ দিন পর নবজাতক উদ্ধার

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পাঁচ দিন পেরিয়ে গেছে। জোর গতিতে চলছে উদ্ধার অভিযান। এখনও ধ্বংসস্তূপের নিচে মিলছে প্রাণের সন্ধান। ৯০ ঘণ্টা পর ১০ দিন বয়সি এক শিশুকে উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। এ ছাড়া তার মাকেও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার তুরস্কের হাতায় প্রদেশের সামান্দাগে তাদের উদ্ধার করে একটি ফিল্ড মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। এ সময় তুর্কি শিশু ইয়াগিজ উলাসের মুখমণ্ডল ময়লায় আচ্ছন্ন ছিল। পরে উদ্ধারকারীরা সেগুলো পরিষ্কার করেন খুব সাবধানে। অপরদিকে তার মাকে স্তব্ধ ও ফ্যাকাশে অবস্থায় উদ্ধার করার পর একটি স্ট্রেচারে করে ফিল্ড হাসপাতালে নেওয়া হয়।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা আলতো করে উলাসের মুখ পরিষ্কার করছেন। তুরস্কের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে যা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ব্যাপকভাবে আকৃষ্ট করেছে।

এর আগে গত সোমবার ভোররাতে সিরিয়া ও তুরস্ক সীমান্তের বিস্তৃত অঞ্চলে আসড়ে পড়ে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এখন পর্যন্ত ভূমিকম্পে দুই দেশে ২৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন লক্ষাধিক মানুষ। দেড় কোটির বেশি মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন।

বিগত এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে সবচেয়ে ভয়াবহ এই ভূমিকম্পে ধসে পড়েছে হাজার হাজার ভবন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার অভিযানে স্থানীয়দের পাশাপাশি বিশ্বের অর্ধশতাধিক দেশের কর্মীরা অংশ নিচ্ছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা