শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তামিমের বিষয়ে যে সিদ্ধান্ত নিলো বিসিবি

নাজমুল হোসেন শান্তের কাঁধে আগামী এক বছরের জন্য জাতীয় দলের নেতৃত্ব। এসেছেন নতুন নির্বাচক। নানা সমালোচনা আর বিতর্কে থাকা মিনহাজুল আবেদীন নান্নুকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়েছেন হাবিবুল বাশার সুমনও। চূড়ান্ত হয়েছে আগামী এক বছরের বিসিবি কেন্দ্রীয় চুক্তি।

তবে এতকিছুর মাঝে চাপা পড়ে গিয়েছে সহ অধিনায়কের আলোচনা। জাতীয় দলের সামনে ঠাসা সূচি। মাঠে শান্তর ডেপুটি কে হবেন, সে আলোচনাও নিশ্চিতভাবেই হয়েছে বোর্ড সভায়। তবে বিষ্ময়ের ব্যাপার, শান্তর ডেপুটি ইস্যুতে আসেনি কোনো সমাধান।

বহুল প্রতীক্ষিত বিসিবি বোর্ড সভা শেষে নাজমুল হাসান পাপন বলেছেন, সহঅধিনায়ক আমরা সিরিজ বাই সিরিজ করতে চাচ্ছি। সমস্যা হচ্ছে, সবগুলোতে সব খেলোয়াড় থাকবে কিনা নিশ্চিত নই। একজন খেলোয়াড় সব ফরম্যাটে থাকবে কিনা নিশ্চিত না। কেউ টেস্ট বা ওয়ানডেতে থাকলে টি-টোয়েন্টিতে নাও থাকতে পারে। আবার ওয়ানডে বা টি-টোয়েন্টিতে থাকলে টেস্টে নাও থাকতে পারে।

যদিও নিজের বক্তব্যের শেষদিকে এসে পাপন ঠিকই জানিয়েছেন, সহঅধিনায়ক পদের জন্য কে এগিয়ে, সেটাও অনেকটা নির্ধারিত, আমরা মোটামুটি নিশ্চিত করে ফেলেছি কে থাকবে তবে ওই নির্দিষ্ট সিরিজে কে থাকবে সেটার ওপর নির্ভর করে এটা পরিবর্তন হতে পারে। এজন্য আমরা সময় নিচ্ছি। সহঅধিনায়ক সামনেই ঘোষণা করা হবে।

এদিকে সহঅধিনায়ক ইস্যুর মতোই ঝুলে আছে তামিম ইকবাল প্রসঙ্গ। জাতীয় দলের এই ওপেনার নিজেই জানিয়েছিলেন বিপিএলের মধ্যেই জানা যাবে সব।

অবশেষে সোমবার বোর্ড মিটিং শেষে পাপন জানালেন, তামিম খেলবেন কিনা এ প্রসঙ্গে এখনো চূড়ান্ত হয়নি কোনো কিছু। বিষয়টি এখনও সুতোয় ঝুলছে।

পাপন বলছিলেন, তামিমের ইস্যুটা নিয়ে কথা হয়েছে। আমি এখান থেকে নাম বলেছি জালাল ভাই ও অন্যরা বসবে তামিমের সঙ্গে। ঢাকায় আসার সঙ্গে সঙ্গে। আমিও বসব। উনারা বসার পর আমি নিজেও বসব। আমার ধারণা এই বিপিএল চলাকালীনই সব সিদ্ধান্তগুলো জানাতে পারব।

একই রকম সংবাদ সমূহ

দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউটবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?