শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অনলাইন জুয়া চুরিসহ বিভিন্ন অপরাধ দমনে

তালার খলিলনগর ইউনিয়ন পরিষদের ব্যতিক্রম ধর্মী উদ্যোগ

অনলাইন জুয়া, চুরি, মাদক বাল্য বিবাহ কিশোর অপরাধ সহ বিভিন্ন অপরাধ দমনে তালার খলিলনগর পরিষদ ব্যতিক্রম ধর্মী নানা উদ্যোগ গ্রহণ করেছে। খলিলনগর ইউনিয়নে যার ইতিবাচক প্রভাব পড়েছে।

ইউনিয়ন পরিষদের সচিব সেখ রেজাউল করিম জানান, খলিলনগর ইউনিয়নে সাম্প্রতিককালে অনলাইন জুয়া, চুরি, মাদকের অপব্যবহার বৃদ্ধি পাওয়ায় গত ১৭ জুলাই চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে খলিলনগর ইউনিয়ন আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত হয়। সভায় কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিদ্ধান্ত সমূহ হলো:- প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারে সচেতনামূলক সভা, অভিভাবক সমাবেশ, ইমাম সমাবেশ, ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের নেতৃত্বে গ্রামে গ্রামে নৈশ প্রহরার ব্যবস্থা গ্রহণ, সচেতনমূলক মাইকিং, রাত ১১টার মধ্যে গ্রামের দোকান বন্ধ, শিক্ষার্থীদের স্কুল চলাকালীন বাজারে কেরাম বোর্ড খেলা ও আড্ডা বন্ধ ইত্যাদি।

ইউনিয়ন আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ইতি মধ্যে গত ১৮ জুলাই খলিলনগর বাজার ও ১৯ জুলাই মাছিয়াড়া পাচমাথা বাজারের সচেতন মূলক সভা অনুষ্টিত হয়। এ ছাড়া গত ১৮ জুলাই রাত হতে ইউপি সদস্যদের তত্বাবধানে গ্রাম পুলিশদের নেতৃত্বে গ্রামে গ্রামে নৈশ প্রহরা শুরু হয়েছে।

এব্যাপারে খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু বলেন, সাম্প্রতিক কালে খলিলনগর ইউনিয়ন সহ তালা উপজেলায় চুরি, অনলাইন জুয়া মাদকের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উদ্ধেগ জনক ভাবে কিশোররাও বিভিন্ন অপরাধে জড়িত হচ্ছে।
এ সব অপরাধ দমনে এবং যুব অবক্ষয় রোধে পুলিশের তৎপরতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। জনগণ কে সচেতন করতে পারলে অনলাইন জুয়া বাল্যবিবাহ ইভটিজিং চুরি মাদকের মতো অপরাধ সমূহ দমন ও নিয়ন্ত্রণ করা সম্ভব। সে লক্ষ্যে খলিলনগর ইউনিয়ন পরিষদ দল মত র্নিবিশেষে সকল জনগণকে ঐক্যবদ্ধ করে সচেতনা মূলক কর্মসূচিপালন করছে। সমাজে যার ইতি বাচক প্রভাব পড়তে শুরু করেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা