রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় অক্সিজেন পরিসেবা কার্যক্রমের উদ্বোধন

তালা উপজেলায় অক্সিজেন পরিসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
কোভিড-১৯ রেসপন্স টিমের উদ্যোগে এবং সাতক্ষীরা অক্সিজেন ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় রবিবার (৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন তালা থানা ওসি মোঃ মেহেদী রাসেল, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার,তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী।

অনুষ্ঠানে তালার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে মহতী এ কার্যক্রম একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিশেষভাবে বেসরকারি সংস্থা উত্তরণ এ কার্যক্রমে অংশীদার হয়ে ১০টি অক্সিজেন সিলেন্ডার দেয়ার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে তালা ব্লাড ব্যাংক, আমরা বন্ধু, গ্রীনম্যান, ছাত্র ঐক্য ফাউন্ডেশন, একতা যুব সংঘ, খেশরা ব্লাড ফাউন্ডেশন, সহানুভূতি তালা, আলোকিত চরগ্রামসহ বেশ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

পাটকেলঘাটায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত, আহত ১

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় মো. খোকন সরদার (৬০) নামের একবিস্তারিত পড়ুন

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, চুরি-জুয়া ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ নভেম্বর)বিস্তারিত পড়ুন

তালা উপজেলা শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের কমিটি গঠন

সাতক্ষীরার তালা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটিতে শহীদ কামেল মডেলবিস্তারিত পড়ুন

  • তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
  • মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে তালায় সংবাদ সম্মেলন, পরে এলাকাবাসীর সমাবেশ
  • তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময়
  • তালা প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদকের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • তালার ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ
  • মোস্তাফিজুর রহমান রেন্টুকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ, তালা প্রেসক্লাবের তীব্র নিন্দা
  • তালা উপজেলা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি; আহ্বায়ক রুমি, সদস্য সচিব রাকিবুল
  • তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ
  • খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান