রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালেবানের কাছে আত্মসমর্পণ যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ অবমাননা: ট্রাম্প

আফগানিস্তানে তালেবানের কাছে বাইডেনের এই আত্মসমর্পণ যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ অবমাননা। দেশটির সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এমন মন্তব্য করেছেন।

গতকাল শনিবার (২১ আগস্ট) যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের কালম্যান এলাকায় একটি নির্বাচনী র‌্যালিতে অংশ নিয়ে এই মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। সিনেট নির্বাচনে লড়াই করা মো. ব্রুকস নামের এক প্রার্থীর পক্ষে ওই র‌্যালির আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য দিতে গিয়ে আফগান ইস্যুতে বাইডেনের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।

গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে তালেবান। ঘোষণা দিয়ে সেনা প্রত্যাহার করে নিলেও কার্যত সেখানে পরাজিত হয়েছে যুক্তরাষ্ট্র। তাদের দুই দশকের অভিযান সম্পূর্ণ ব্যর্থ। এ নিয়ে তীব্র সমালোচনায় বিদ্ধ হচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন।
ট্রাম্প বলেন, আফগানিস্তানে হোয়াইট হাউসের নীতি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এর চেয়ে ভিয়েতনাম থেকে মার্কিন বাহিনীর চলে আসাটা আরও সুন্দর ছিল। আমি মনে করি, এই ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অবমাননা এবং এর জন্য অবশ্যই প্রেসিডেন্ট বাইডেন দায়ী।

কড়া ভাষায় ট্রাম্পের মন্তব্য- আফগানিস্তানে যা হয়েছে সেটা সেনা প্রত্যাহার নয় বরং আত্মসমর্পণ। শত শত কোটি ডলারের অস্ত্র তালেবানের হাতে রেখে চলে আসা হয়েছে। যতক্ষণ পর্যন্ত একজন মার্কিন নাগরিক কিংবা একটি অস্ত্র আফগানিস্তানে আছে ততক্ষণ পর্যন্ত সেনা প্রত্যাহার করা উচিত ছিল না। পুরো বিষয়টা নিয়ে একটা হ য ব র ল অবস্থার সৃষ্টি হয়েছে।

সাবেক এই প্রেসিডেন্ট আরও বলেন, এর চেয়ে বড় অবমাননা আর কী হতে পারে যে, মার্কিন অস্ত্র হাতে নিয়েই আমাদের দূতাবাস দখলে নিয়েছে তালেবান। মার্কিন দূতাবাসের ওপর উড়ছে তালেবানের পতাকা। আমরা অনেক মর্যাদার সঙ্গে সেখান থেকে ফিরে আসতে পারতাম। কিন্তু প্রেসিডেন্ট বাইডেনের কারণে সেটা সম্ভব হলো না।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের