সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তেজপাতায় সারবে মাথা ব্যথা, গিঁটের ব্যথা

আমাদের রান্নাঘরে তেজপাতা থাকবেই। রান্নায় স্বাদ বাড়াতেই তেজপাতা মূলত ব্যবহার করা হয়।
কিন্তু শুধু রান্নার স্বাদ বৃদ্ধিতেই নয়, এই তেজপাতার পাতার রয়েছে আরও বেশ কিছু গুণ। তেজপাতার মধ্যে এমন কিছু গুণ রয়েছে, যাতে মাথার ব্যথা, গাঁটের ব্যথা দূর হয়। এমনকী, স্ট্রেস থেকেও সুস্থ রাখে এই পাতা।

আর ওষুধের পরিবর্তে এই প্রাকৃতিক জিনিস ব্যবহার করে সমাধান পেলে আর ওষুধের দরকার পড়ে না। তাই বাড়িতেই তেজপাতা দিয়ে বানিয়ে ফেলুন ‘বে-লিফ অয়েল’ বা তেজ পাতার তেল। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন, কীভাবে বানাবেন এই ‘বে-লিফ অয়েল’-

১। ২৫০ মিলি অলিভ অয়েল আর ৩০ গ্রাম তেজপাতা নিন।

২। অলিভ অয়েলের মধ্যে তেজপাতা কুচি করে ডোবান।

৩। এরপরে একটি কাচের বোতলে তেজপাতা কুচি মেশানো অলিভ অয়েল ভরুন। এই বোতল ২ সপ্তাহের জন্য এক অন্ধকার জায়গায় রেখে দিন।

৪। এই ২ সপ্তাহে সেই বোতল বেশি নাড়াচড়া করাবেন না।

৫। ২ সপ্তাহ পরে কাপড়ের মাধ্যমে ছেঁকে অন্য একটি বোতলে ঢালুন।

৬। এবার সেই বোতল ঠান্ডা জায়গায় রেখে দিন। যখনই শরীরের কোনও অংশে ব্যথা হবে, এই তেল লাগান।

শুধু ব্যথা দূর করতেই না, তেজপাতা তেল লাগালে ত্বকও ভাল হয়। ত্বকের সমস্যা থাকলে ব্যবহার করতে পারেন। পেটের সমস্যা হলে তেজপাতা-চা খেতে পারেন। এতে খিদাও বাড়ে ।

একই রকম সংবাদ সমূহ

আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে না বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, নীতিমালা সংশোধন

মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান বিধিগতবিস্তারিত পড়ুন

সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী

সরকারকে বেকায়দায় ফেলতে দেশে নানা ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছেবিস্তারিত পড়ুন

  • পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের
  • পোশাকশ্রমিকদের আন্দোলন ‘ছিনতাইয়ের’ অপচেষ্টা নিয়ে মাহদী আমিনের সতর্কবার্তা
  • গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ অব্যাহত, দেড় শতাধিক কারখানায় ছুটি
  • এনসিপির জামায়াত জোট ছাড়ার বিষয়ে যা জানা গেল
  • শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি
  • রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্ট কেন্দ্রিক: রাষ্ট্রপতি