শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্নীতিবাজ পুলিশ আমরা দেখতে চাই না: আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, দুর্নীতিবাজ পুলিশ আমরা দেখতে চাই না, জনগণের সাথে যারা দুর্ব্যবহার করে এমন জঞ্জাল পরিষ্কার করতে চাই। বাংলাদেশ পুলিশকে জনগণের পুলিশ হিসেবে গড়ে তুলতে চাই।’

সোমবার (২৮ ডিসেম্বর) বিকালে চেমনি মিলনায়তনে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় পুলিশপ্রধান এসব কথা বলেন। একাডেমির প্রিন্সিপাল খন্দকার গোলাম ফারুক সভায় সভাপতিত্ব করেন।
আইজিপি বলেন, কোয়ালিটি সার্ভিস চাই,আমরা কোয়ালিটি পুলিশ চাই। কোয়ালিটি পুলিশ তৈরির দায়িত্ব পুলিশের ট্রেনিং সেন্টারের। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রয়েছে বাংলাদেশ পুলিশ একাডেমির।

প্রশিক্ষকদের আন্তরিকতা ও গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে পুলিশপ্রধান বলেন, ‘প্রতিটি প্রশিক্ষণার্থীকে এমন যত্ন নিয়ে গড়ে তুলতে হবে যাতে তারা প্রত্যেকে এক একজন পেশাদার পুলিশ সদস্য হিসেবে দেশের সেবা ও জনগণের কল্যাণে অবদান রাখতে পারে।’

সভায় অংশগ্রহণকারী বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা প্রশিক্ষণসংক্রান্ত নানা বিষয়ে আইজিপির দিকনির্দেশনা চান। আইজিপি উত্থাপিত বিষয়গুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট সবাইকে তাৎক্ষণিক নির্দেশনা দেন।

একই রকম সংবাদ সমূহ

ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে যেসব সিদ্ধান্ত

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়েবিস্তারিত পড়ুন

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশাবিস্তারিত পড়ুন

  • ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • কারওয়ান বাজারের কিচেন মার্কেট যাবে গাবতলীতে
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা
  • আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি