শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্নীতি-অনিয়মে জলে যাচ্ছে কোটি কোটি টাকার খাল পুনঃখনন প্রকল্প

সীমাহীন দুর্নীতি ও অনিয়মের ফলে পুনঃখনন শেষ হতে না হতেই জোয়ারের তোড়ে ভাঙতে শুরু করেছে দেবহাটা উপজেলার কুলিয়া ও পারুলিয়া ইউনিয়নের সীমানা ঘেঁষে বয়ে চলা পুটিমারি খালের বেড়িবাঁধ। এতে করে আতঙ্কিত হয়ে পড়েছেন আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা।

সোমবার সরেজমিনে পরিদর্শনকালে কুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য বিধান চন্দ্র সরদার সহ স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বছরের শুরুতেই পুটিমারি খালসহ কুলিয়া ইউনিয়নের বেশ কয়েকটি খাল পুনঃখননের কাজ শুরু করে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড। কিন্তু সরকারি নীতিমালার তোয়াক্কা না করেই পানি উন্নয়ন বোর্ডের দুই সেকশনার অফিসার (এস.ও) সাইদুজ্জামান রনি ও সাইদুর রহমানের যোগসাজোসে খাল পুনঃখননে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম করেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান গুলো। দিনের পর দিন খাল পুনঃখননে সীমাহীন দুর্নীতি ও অনিয়ম হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চুক্তিবদ্ধ থাকায় এসব অনিয়ম দেখেও দেখতেননা তদারকির দায়িত্বে থাকা এসও সাইদুজ্জামান রনি ও সাইদুর রহমান। এমনকি সঠিক ভাবে খাল পুনঃখননের জন্য এলাকাবাসি ও স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে বারবার বলা হলেও তাতে কর্ণপাত করতেননা আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়া পানি উন্নয়ন বোর্ডের এ দুই কর্মকর্তা। পরে তাদের দুজনকে শাস্তিমুলোক বদলী করে পানি উন্নয়ন বোর্ড।

স্থানীয়রা আরও জানায়, পুনঃখননে সরকারি নিয়ম না মানায়, পনঃখনন পরবর্তী বর্তমানে মিলছেনা খালের পরিমাপ। খালটির একপাশ থেকে অপর পাশ পর্যন্ত (টপ টু টপ) গড় ৭১ ফুট প্রশস্ত করে খননের নির্দেশ থাকলেও তা গড়ায়নি ৫০ ফুটের উর্দ্ধে। এতে করে পুনঃখননের পর দৃশ্যত পূর্বের তুলনায় ছোট হয়েছে এসব খাল। শুধু তাই নয়, প্রায় দু’মাস আগে পুনঃখনন কার্যক্রম পুরোপুরি শেষ হওয়ার আগেই দুর্নীতি-অনিয়ম ঢাকতে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিগ্রস্ত তৎকালীন দুই এসও’র যোগসাজোসে রাতারাতি খাল গুলোতে পানি ঢুকিয়ে দেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। সম্প্রতি পুনঃখননকৃত এসব খালের পরিমাপ মেলাতে খালের বেড়িবাধের উপরিভাগের মাটি ছেঁটে নতুন করে বেড়িবাঁধ ঢালু করছেন সংশ্লিস্টরা। দুর্নীতি-অনিয়মের একই চিত্র দেখা দিয়েছে কুলিয়ার লাবণ্যবতী খাল পুনঃখননেও।

একদিকে দুর্নীতি আর অন্যদিকে ধীরগতিতে পুনঃখনন কাজ চলায় গেল কয়েকমাস ধরে দূর্ভোগ, দূর্দশা আর পানি সংকটে অতিষ্ঠ হয়ে উঠেছেন কুলিয়া ইউনিয়নের হাজার হাজার মৎস্য ঘের মালিক। সীমাহীন দুর্নীতি-অনিয়মের ফলে একদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে পুটিমারি খালের আকার, আয়তন; তেমনি প্রবল জোয়ারের তোড়ে প্রতিনিয়ত ভাঙছে এর বেড়িবাঁধের বেশ কয়েকটি পয়েন্ট। ভাঙনে বিলীন হতে বসেছে প্রত্যন্ত জনপদ পুটিমারি প্রাইমারি স্কুলগামি একমাত্র রাস্তাটিও।

সেজন্য অবিলম্বে ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব