শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ইউনিয়ন পরিষদে বাজেট সংলাপ ও শিশু বান্ধব বাজেট প্রস্তাবনা

দেবহাটা উপজেলার কুলিয়া, পারুলিয়া, দেবহাটা ও নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের সাথে স্ব স্ব ইউনিয়নের শিশু ফোরামের প্রতিনিধিদের বাজেট সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সুশীলন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বাস্তবায়নে পরিচালিত দেবহাটা এরিয়া প্রোগ্রাম কর্তৃক গঠিত শিশু ফোরামের সদস্যবৃন্দের পরিচালনায় শিশু ফোরামের সদস্যরা প্রস্তাবনা উপস্থাপন করেন।

সংলাপকালে শিশুরা দাবি করেন যে, যেহেতু আগামী জুন মাসে ২০২৩-২০২৪ এর দেশের বাতসরিক বাজেট প্রণয়ন করা হবে এবং এ সময়ে ইউনিয়ন পরিষদও তাদের বাজেট প্রণয়ন করবে, সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদের এই বাজেট প্রস্তুতিকালে শিশু বান্ধব বাজেট প্রণয়নের লক্ষ্যে কমপক্ষে ১০% বাজেট শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, অধিকার ও নিরাপত্তার জন্য আলাদা বাজেট কোড ব্যাবহার করে এবং বাস্তবায়নের ক্ষেত্রে শিশু প্রতিনিধি নিশ্চিতকরণের জন্য।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উক্ত উপস্থাপনার উপর ভিত্তি করে তাদের সুযোগ ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন এবং বাজেট তৈরীর সময় শিশুদের প্রস্তাবনাগুলো মাথায় রেখে বাজেট প্রস্তুতির ব্যাপারে আশস্থ্য করেন।

আলোচনা শেষে শিশু ফোরামের সদস্যরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট বাজেট পিটিশন জমা দেন এবং সময় দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় পরিষদে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্যগণ, সুশীলনের কর্মী ও ফ্যাসিলিটেটরগণ এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

একই রকম সংবাদ সমূহ

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার
  • নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল