বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় খাস জমি থেকে উচ্ছেদ করার হুমকী দিয়ে চাঁদা আদায়!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় এক পরিবারকে সরকারি জমি থেকে উচ্ছেদ করার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে মামলা দায়ের হয়েছে। গত (২৮ মার্চ) দেবহাটা খাল চর এলাকার বর্তমান বাসিন্দা অহেদ আলী সরদারের ছেলে জাহাঙ্গীর আলম (৩৩) বাদি হয়ে এ চাঁদাবাজী মামলা দায়ের করেন। এতে দেবহাটা সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বিজিবি হত্যা, মাদক সহ বিভিন্ন মামলার চার্জশিট ভূক্ত আসামি আরমান হোসেনকে প্রধান অভিযুক্ত করে ৫ জনের নাম উল্লেখ করে আরো ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার বাদি জাহাঙ্গীর হোসেন জানান, দেবহাটা সদরের খাল চরের সরকারী খাস জমিতে পরিবার নিয়ে বসবাস করেন তিনি। বেশ কিছুদিন ধরে আমাদেরকে উক্ত খাস জমি থেকে উচ্ছেদ করার জন্য হুমকী দিতে থাকে সাবেক মেম্বর আরমান সহ তার বাহিনীর সদস্যরা। এমনকি ওই জমিতে থাকতে হলে তাদেরকে মাঝে মধ্যে চাঁদার টাকা দিতে হবে। চাঁদার টাকা না দিলে সেখানে থাকা যাবে না। তারই অংশ হিসাবে গত (২৪ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে আমাদের বসত ঘরে অনধিকার প্রবেশ করে এবং আমাদের ঘর থেকে বের করে দিয়ে তালা ঝুঁলিয়ে দেয়। আমরা বহু অনুনয় বিনয় করলে তারা ৫০ হাজার টাকার দাবি করেন। কিন্তু আমার পক্ষে এই টাকা দেওয়া সম্ভব না বলে জানালে আরমানের নির্দেশে তার সহযোগীরা আমাকে লাথি, চড়, কিল, ঘুষি মারতে থাকে। একপর্যায়ে আমার কাছ থেকে ৫ হাজার টাকা জোর করে নিয়ে নেয়। একই সাথে ১৫ দিনের মধ্যে ওই ৪৫ হাজার টাকা দেওয়ার জন্য হুমকি দিয়ে চলে যায় তারা। এঘটনায় আমি বাদি হয়ে দেবহাটায় একটি মামলা দায়ের করেছি।
এ মামলার এজাহারে সাবেক ইউপি সদস্য আরমান হোসেন (৪২) কে প্রধান আসামি, দেবহাটা গ্রামের মৃত আনছার আলী গাজীর ছেলে কবির হোসেন (৩৮) কে ২য় আসামি, একই এলাকার ফজর আলীর ছেলে আলমগীর হোসেন (৪৫) কে ৩য় আসামি, জামাত আলী গাজীর ছেলে আনারুল ইসলাম (৪০) কে ৪র্থ আসামি এবং মৃত মোবারক আলী সরদারের ছেলে রবিউল ইসলামকে ৫ম আসামি করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, চাঁদাবাজির অভিযোগ এনে চলতি মাসের গত ২৮ তারিখে একটি মামলা দায়ের হয়েছে। এঘটনায় অভিযান চালিয়ে রবিবার (৩১ মার্চ) মামলার এজাহারভূক্ত ৩ নম্বর আসামী আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন জানান, চাঁদাবাজির অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং-০৮। এ মামলায় একজন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ

দেবহাটা চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আবাবিল” পরিবারের পক্ষ থেকে স্থানীয়বিস্তারিত পড়ুন

  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ