শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

দেবহাটায় ঢেপুখালিতে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ঢেপুখালি ভূমিহীন পল্লীতে ভোর রাতে আতঙ্ক সৃষ্টি করে লুটপাট এবং জমি দখলের চেষ্টার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিবাগত ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ঢেপুখালি এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তর্ত ১৩ জনের অধিক আহত খবর পাওয়া গেছে। পাশাপাশি উভয় পক্ষ থেকে পৃথক পৃথক এজাহার দায়ের করেছেন।

প্রত্যক্ষদর্শী আনারুল ইসলাম ও আবুল কালাম জানান, বৃহস্পতিবার ভোররাতে ঢেপুখালি গ্রামের রূপচাঁদ গাজীর ছেলে একাধিক মামলার আসামি রুহুল আমিনের নেতৃত্বে ভাড়াটিয়া একটি বাহিনী নিয়ে ঢেপুখালি গ্রামের ছফেদ আলী, মৃত. ইমান আলী ও আব্দুল মজিদের জমি দখল ও বাড়িতে হামলা করে। এসময় বোমা ফাটিয়ে, উড়ো গুলি করে ত্রাস সৃষ্টি করে সন্ত্রাসী বাহিনী। এসময় ছফেদ আলীর বাড়ি থেকে নগদ দেড় লাখ টাকা, ২টি খাসি ছাগল এবং ইমান আলীর বাড়ি থেকে স্বর্ণলঙ্কার লুটপাট করে বসতবাড়ি ভাংচুর করেতে থাকে। একপর্যায়ে গ্রামবাসি ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী বাহিনীর ১৬ জনকে ধরে ফেলে মারপিট করে। এঘটনা জানা মাত্র পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, ঘটনাস্থল থেকে পুলিশ ১৬ জনকে উদ্ধার করে দেবহাটা থানায় আনার পর আহতদের মধ্যে কালিগঞ্জ উপজেলার ইদ্রনগর গ্রামের আবুল হোসেনে স্ত্রী রোকেয়া খাতুন (৫৪), ঢেপুখালি গ্রামের রুহুল আমিন (৬৫), তার স্ত্রী তানিয়া খাতুন (৩৮), রুহুল আমিনের ছেলে তানভীর হোসেন (২৩), কালিগঞ্জের সোনাতোলা গ্রামের মুনছুর গাজী (৬৫) ও তার স্ত্রী ফিরোজা বেগম (৫৫), মাঝ পারুলিয়ার আব্দুল খালেকের ছেলে মোমিন হোসেন (২০), সখিপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মারুফ হোসেন (২১), একই এলাকার গ্রামের নজরুল ইসলামের ছেলে তৈয়বুর রহমান (১৮), সফিকুল ইসলামের ছেলে সাকিব হোসেন (১৭), নেছার সরদারের ছেলে সজিব (১৭), কালাবাড়িয়া গ্রামের শহিদুল গাজীর ছেলে সাজিব হোসেন (২০), একই এলাকার রায়হানের স্ত্রী নুরুন নাহার (১৭) সহ কয়েকজন পুলিশ হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে পুলিশ হেফাজতে সাতক্ষীরা জেলা সদরে প্রেরণ করে চিকিৎসক।

বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ করে ছফেদ আলী সরদার জানান, ১৯৯৭ সালে ভূমিহীন পরিবারের সদস্যরা রামনাথপুর মৌজার ৪৬১৭ দাগে প্রায় ১৪০ বিঘা জমি কিনে সেখানে বসবাস শুরু করেন। পরে ওই জমি সরকার খাস তালিকায় অন্তভূক্ত করায় বিষয়টি নিয়ে আদালতে মামলা চলতে থাকে। এরমধ্যে ভূমি দস্যু রুহুল আমিন ও তার স্ত্রী তানিয়া খাতুন বিভিন্ন সময় উল্লেখিত জমি দখলে নিতে হুমকি দিয়ে আসছিল। তারই জের ধরে বিভিন্ন সময় বিচ্ছিন্ন হামলা ও লুটপাট করে আসছিল রুহুল আমিন ও তার সন্ত্রাসী বাহিনী। সেই সুত্র ধরে বৃহস্পতিবার দিবাগত রাতে আতঙ্ক সৃষ্টি, লুটপাট জমি দখলের চেষ্টা করে ব্যর্থ হয় তারা।

অপরক্ষের তানিয়া খাতুন জানান, পূর্বের শক্রতার জের ধরে ছফেদ আলী, তার ২ ছেলে, নাজমুল, রাশেদুল সহ বেশকয়েক জন আমাদের বাড়িতে এসে হামলা করে ব্যাপক মারপিট করে। এতে আমাদের আহত করে নগদ টাকা ও স্বর্ণলঙ্কার লুটপাট করেছে।

অপরদিকে আটককৃত তাজমির, মোমিন, সাব্বির, সজিব সহ কয়েকজন যুবকের দাবি, রুহুল আমিনের ছেলে তানভীর হোসেন তাদের বন্ধু। বুধবার রাতে পিকনিকের নাম করে তার বাড়িতে খাওয়ার দাওয়াত করে। রাতে খাওয়া দাওয়া করে সেখানে অবস্থান করছিল তারা। তবে এ ঘটনা সম্পর্কে তারা আগে থেকে কিছুই জানত না বলেও দাবি তাদের।

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক জানান, বিষয়টি নিয়ে উভয় পক্ষ থেকে দেবহাটা থানায় পৃথক পৃথক এজাহার দায়ের করেছে।

দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার এসএম জামিল আহমেদ জানান, ঢেপুখালিতে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া পরে আহতদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটার সখিপুর আহ্ছানিয়া মিশনে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

দেবহাটায় সখিপুর আহ্ছানিয়া মিশনের উদ্যোগে নলতা পাক রওজা শরীফের প্রয়াত খাদেম আলহাজ্ববিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবারবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় ৩ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ
  • দেবহাটায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ
  • দেবহাটার পারুলিয়ায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
  • দেবহাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • দেবহাটায় বিশাল মাদক বিরোধী সাইকেল র‍্যালী অনুষ্ঠিত
  • দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দেশাত্ববোধক গানের অনুষ্ঠান
  • পারুলিয়ার খালচরে শিশু যৌন পাচার প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সভা
  • দেবহাটায় ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন সভা
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত