বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় বিজয়া পরবর্তী পুনর্মিলনী

নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় বিজয়া দশমী পরবর্তী দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন এর সনাতন ধর্ম অবলম্বী প্রাক্তন ছাত্রদের নিয়ে এক পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) সকাল ১১ টায় দেবহাটা উপজেলার সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন এর হলরুমে এই পুনর্মিলনী অনুষ্ঠান হয়।
দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন এর প্রাক্তন শিক্ষক বাবু গৌরচন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা ব্রাক ইউনিভার্সিটির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নিমাই চন্দ্র মন্ডল, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক প্রিয়ংকর বিশ্বাস, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্তজা মোঃ আনারুল হক, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক শ্যামা প্রসাদ ঘোষ, ব্যাংক এশিয়া লিমিটেডের এফভিপি গোবিন্দ কুমার বর্মন, দেবহাটা গোকুলান্দ জিউর মন্দিরের সেবক সঞ্জয় গোস্বামী এবং ফারুক মাহবুবুর রহমান সহ অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

স্কুলের প্রাক্তন হিন্দু ছাত্ররা তাদের নিজস্ব পেশার কারণে দীর্ঘদিন যাবত এলাকার বাইরে থাকতে হয়। একারণে নিজেদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখা হয়ে ওঠে না। এবিষয়টিকে মাথায় রেখে এবছরই প্রথম শুরু হয়েছে বিজয়া দশমী পরবর্তী পুনর্মিলন অনুষ্ঠান। এই পুনর্মিলন অনুষ্ঠান যাতে আরো সফলতা অর্জন করতে পারে তার জন্য অনুষ্ঠানের আয়োজক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার

সাতক্ষীরায় স্ত্রীর সঙ্গে ধারণ করা ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েবিস্তারিত পড়ুন

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারকুনি গ্রামে বাংলাদেশ জামায়াতেবিস্তারিত পড়ুন

দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় বিশেষ অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেয়ারডিল (FAIRDYL) উদ্ধারসহ মোঃ সাইদুরবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত
  • দেবহাটায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার ২
  • দেবহাটায় ৮ম দিনের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • দেবহাটায় বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, জেলা বিএনপির শোক প্রকাশ
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে আটক :৫
  • আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার
  • দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার