বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় বীরমুক্তিযোদ্ধার পরিবারে হামলা ও ভাংচুরের অভিযোগ!

সাতক্ষীরার দেবহাটার চাঁদপুরে বীরমুক্তিযোদ্ধার পরিবারে হামলার ঘটনায় দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

রবিবার (২৩ জুন) উপজেলার চাঁদপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলীর স্ত্রী আনোয়ারা খাতুন (৪৫) বাদি হয়ে এ অভিযোগ দায়ের করেন।
এতে চাঁদপুর গ্রামের মিয়ারাজ আলী ছেলে শেখ আজগার আলী (৫৫) এবং আজগার আলীর ছেলে শেখ আব্দুল কাদের (৩০), শেখ ফরহাদ হোসেন (২০), শেখ আব্দুল হালিম (২৮) ও আজগার আলীর স্ত্রীকে ফাহিমা খাতুন (৪৭) কে অভিযুক্ত করা হয়েছে।

আনোয়ারা খাতুন লিখিত অভিযোগে জানান, জমিজমা সংক্রান্ত জের ধরে অভিযুক্তদের সাথে গোলযোগ চলে আসছে। গত ২২ জুন শনিবার ১০ টার দিকে লাঠি, শাবল, দা, লোহার রড আমাদের বসত বাড়ীতে অনধিকার প্রবেশ করে। তারা আমার স্বামীকে দেওয়া প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার বীরনিবাস ভাংচুর চালায়। বিল্ডিং ঘরের উত্তর পাশে পাকা প্লিয়ার ভাংচুর করলে আমি এবং আমার বড় কন্যা শাহানারা খাতুন তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করি। এসময় তারা আমাদের উপর অতর্কিত হামলা করে। এতে আমাদের শরীরের বিভিন্ন স্থানে থেতলালে জখম করে এবং ব্যাপক ক্ষতিসাধন করে। পরে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্তরা আমাদেরকে হুমকীসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাতে দেখাতে চলে যায়। তাদের হামলায় আহত আমার মেয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহমুদ হোসেন জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। এর আগে ওই পরিবার জরুরী পরিসেবা ৯৯৯ কল দিলে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে অনিকেত আলামবিস্তারিত পড়ুন

দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

দেবহাটা প্রতিনিধি: ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা