শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ভাড়া বাড়ি থেকে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেবহাটায় একটি ভাড়া বাড়ি থেকে তানজিন সুলতানা জুঁই (১৬) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুর ১টার দিকে মাঝ সখিপুর গ্রামের দো-তলা বিশিষ্ট বাড়ির একটি রুমে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ওই স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি দক্ষিণ পারুলিয়া গ্রামের রওশন আলীর মেয়ে এবং পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১২টার দিকে বড়বোন জেসমিন সুলতানা আঁখির চিৎকার শুনে ওই বাড়িতে ছুটে গিয়ে স্কুল ছাত্রী তানজিন সুলতানা জুঁইয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছিল তার মরদেহ। পাশেই পড়েছিল জুঁইয়ের ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বসার টুল। এসময় জুঁইয়ের ফোনটিতে প্রিন্স নামে এক যুবকের বারবার ফোন দিতেও দেখেন তারা, তবে নিরাপত্তা ও প্রমাণজনিত কারণে কেউ ওই যুবকের ফোন রিসিভ করেননি। পরে তারা দেবহাটা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।

এলাকাবাসি জানায়, জুঁইয়ের বাবা-মায়ের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায় প্রায় বছর খানেক আগে তার মা তাদের রেখে কর্মসংস্থানের জন্য ওমানে যান। এরপর কিছুদিন পারুলিয়াতে মৎস্য ব্যবসায়ী বাবার কাছে থাকলেও গত প্রায় ৭/৮ মাস জুঁই ও তার বড় বোন আঁখি মাঝ সখিপুরের আমজাদ হোসেন খোকনের ওই ভাড়া বাড়িতে থেকে পড়াশুনা করতেন।

প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারনা পুলিশের। তবে এর পিছনে প্রেম সংক্রান্ত বা অন্যকোন কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ওসি মো. বাবুল আক্তার।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব