শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ভোক্তা অধিকার দিবস পালন

দেবহাটায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাকিব হাসান বাঁধন, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, ইয়ুথ ইমপাওয়ার্ড প্রজেক্টের উপজেলা ম্যানেজার আবু এমরান হোসেন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন। এসময় বক্তরা বলেন, সরকার ভোক্ত অধিকার নিশ্চিত করতে কাজ করছে। এছাড়া রমজান মাস জুড়ে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। তাছাড়া কোন কিছু ক্রয় করার ক্ষেত্রে তার উৎপাদন ও মেয়াদ দেখে কিনতে হবে। খোলা ও যত্রতত্র বিক্রি হওয়া কোন পণ্য না ক্রয় করে সঠিক মানের জিনিসপত্র ক্রয় করতে হবে। এমআরপি মূলের চেয়ে অতিরিক্ত দাম নিলে বা ভোক্তাকে ক্ষতিগ্রস্থ করলে প্রমাণ সহ ভোক্তা অধিকার দপ্তরে অভিযোগ করলে ক্ষতিপূরণ পাওয়া যায়। ভেজাল ও নিন্মমানের খাদ্যদ্রব্য সহ সব ধরনের জিনিস ক্রয় থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে বলেবিস্তারিত পড়ুন

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত : মাহদী আমিন
  • যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী