শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় স্বাস্থ্য পরিসেবায় যোগাযোগ উন্নয়নে প্রশিক্ষণ

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় স্বাস্থ্য পরিসেবায় যোগাযোগ উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মার্চ) সকাল ১০টায় উপজেলার হাদিপুরস্থ বেসরকারি সংস্থা ডিআরআরএ প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটি বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলো’র বাস্তবায়নে এবং আমেরিকেয়ারস ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র অর্থায়নে বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় স্বাস্থ্য সেবায় নিয়োজিত সিএইচসিপি ও আইসিএইচডাবøু ২৫ জনকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধনীয় অনুষ্ঠানে আশার আলো’র নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকেয়ারস ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ এবিএম কামরুল আহসান। প্রশিক্ষক হিসেবে সমগ্র প্রশিক্ষণটি পরিচালনা করেন এমএ রসিদ ও নারগিছ সুলতানা।

অন্যান্যদের মধ্যে প্রকল্প সুপারভাইজার শেখ ইকবাল হোসেন, হিসাবরক্ষক ফজলুল হক, স্বাস্থ্যকর্মী রবিউল ইসলাম, আল-আমিন হোসেন, মাধবী মন্ডল, রিক্তা পারভীন, রাকিবা সুলতানা, শেফালি পারভীন, রবিউল ইসলাম, ফজলুল হকসহ দাতা ও বাস্তবায়কারি সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটার সখিপুর আহ্ছানিয়া মিশনে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

দেবহাটায় সখিপুর আহ্ছানিয়া মিশনের উদ্যোগে নলতা পাক রওজা শরীফের প্রয়াত খাদেম আলহাজ্ববিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবারবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় ৩ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ
  • দেবহাটায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ
  • দেবহাটার পারুলিয়ায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
  • দেবহাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • দেবহাটায় বিশাল মাদক বিরোধী সাইকেল র‍্যালী অনুষ্ঠিত
  • দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দেশাত্ববোধক গানের অনুষ্ঠান
  • পারুলিয়ার খালচরে শিশু যৌন পাচার প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সভা
  • দেবহাটায় ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন সভা
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত