সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার কুলিয়ায় প্রাচীর ভেঙ্গে ক্যানেল নির্মানের বিষয় তদন্ত

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া মৌজার জোর পূর্বক জমি দখল করে পাকা প্রাচীর ভেঙ্গে পানি নিস্কাশনের ক্যানেল নির্মানের চেষ্টায় বাধা দেওয়ায় জমির মালিক মাওলানা রওশন আলমকে মারধর ও হুমকি ধামকির অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশ সরেজমিনে তদন্ত সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা ১১ টায় দেবহাটা এসিল্যান্ডের প্রতিনিধি কুলিয়া ভূমি কর্মকর্তা কান্তি লাল বাবু এ তদন্ত সম্পন্ন করেন। ঘটনা সূত্রে জানা যায়, দেবহাটার দক্ষিণ কুলিয়া গ্রামের মাওলানা রওশন আলম এর ক্রয়কৃত ও পৈত্রিক সম্পত্তি কুলিয়া মৌজার ৪২৮ খতিয়ানের বি আর এস এস হাল ১৮০ দাগে ২৪.৭৪ শতক জমি ভোগ দখল করে আসছিল। কিন্তু গত ০৮ ই জুন পশ্চিম কুলিয়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. আজাফুর রহমান, মৃত আব্দুল জব্বারের ছেলে মো. আলাউদ্দিন, মৃত জিয়াদ আলীর ছেলে আব্দুল্লাহ আল মাসুদসহ সঙ্গীয় লোকজন জোর পূর্বক রওশন আলমের জমিতে পাকা প্রাচীর ভেঙ্গে পানি নিষ্কাশনের ক্যানেল নির্মাণের চেষ্টা করে। এতে রওশন আলম বাঁধা দিলে তাকে মারধর ও জমিতে গভীর পুকুর খনন, এবং জমি জবর দখল এর ভয়ভীতি দেখায়।

এ ঘটনায় ভূক্তভোগী রওশন আলম গত ১৮ই জুন বাদী হয়ে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাস্ট্রেট কোর্টে ১৪৫ ধারার আবেদন করলে বিজ্ঞ আদালত দেবহাটা সহকারী কমিশনার ভূমিকে সরেজমিনে তদন্ত নির্দেশ দেয়। এ বিষয় তদন্ত কর্মকর্তা কান্তি লাল বাবু জানান, সরেজমিনে গিয়ে দখলদার বিষয় দেখা হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা.বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় আ.লীগ নেতা আমিনুল ইসলাম মন্টু ওরফে ভুয়া ডিআইজি গ্রেফতার