বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার ৪টি গ্রামকে শত ভাগ উন্নত স্যানিটেশন গ্রাম ঘোষণা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার ৪টি গ্রামকে শত ভাগ উন্নত স্যানিটেশন এর সুবিধার আওতায় গ্রাম ঘোষণা করা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং সুশীলনের বাস্তবায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রামের বাস্তবায়নে পারুলিয়া ইছামতি টেকনিক্যাল কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে সুশীলনের সিডিও মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এস.এম সাখওয়াত হোসেন। বক্তব্য দেন সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ইউপি সচিব প্রবীর হাজারী। উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ সরদার, ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, ইউপি সদস্য নজরুল ইসলাম, সংরক্ষিত ইউপি সদস্য হাসিনা পারভীন ও ফারহানা পারভীন মুক্তি, সুশীলনের সিডিও মিজানুর রহমান জ্যোৎস্না বালা, বিভিন্ন গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ, সুবিধাভোগীরা। উপজেলার কুলিয়া, পারুলিয়া, নওয়াপাড়া ও দেবহাটা ইউনিয়নের ৪টি গ্রামকে প্রাথমিক ভাবে বাছাই করে এ কর্মকান্ড হাতে নেওয়া হয়। বর্তমানে ওই গ্রামগুলোতে শত ভাগ উন্নত স্যানিটেশন সুবিধার আওতায় এসেছে। এতে গ্রামগুলোতে স্বাস্থ্য ঝুঁকি কমবে বলে মনে করেন অতিথিরা।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর