সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

কোভিড-১৯ প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্তি করি, নতুন ভাবে টেকসই বিশ্ব গড়ি” শ্লোগানকে সামনে রেখে দেবহাটায় ২৯ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২২ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দেবহাটা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বেসরকারি সংস্থা ডিআরআরএ’র সহযোগীতায় প্রতিবন্ধীদের নিয়ে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল লতিফ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন। অন্যান্যদের মধ্যে ডিআরআরএ’র কমিউনিটি মবিলাইজার করবী স্বর্ণকার, এপিটি আছাদুল হক, এসএনটি নিলুফার রহমান, কিশোরী প্রকল্পের কো-অডিনেটর মুজিবর রহমান, সিএম সুবর্ণা সুলতানা, এসসি গুলশান আরা, ডিপিও সদস্য রেশরা পারভীন সহ বিভিন্ন এলাকা থেকে শতার্ধীক প্রতিবন্ধী শিশু, কিশোর-কিশোরী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। এদিকে, সভা শেষে উপজেলার সকল প্রতিবন্ধীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে নির্বাহী অফিসারের হাতে স্মারকলিপি তুলে দেন প্রতিবন্ধী সাইমা খাতুন। সব শেষে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ৪জন প্রতিবন্ধী শিশুকে স্টান্ডিং ফ্রেম প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়