মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় চিংড়িতে অপদ্রব্য পুশ: জেল-জরিমানা

সাতক্ষীরার দেবহাটায় র‌্যাব ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযানে রপ্তানীযোগ্য বাগদা ও গলদা চিংড়িতে অপদ্রব্য পুশ (ইনজেক্ট) করার সময় হাতেনাতে আটক দুই মৎস্য ব্যবসায়ীকে দুই মাস করে জেল এবং আরও তিন মৎস্য ব্যবসায়ীকে একলক্ষ পাঁচ হাজার টাকা অর্থদ্বন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাজীরহাট মৎস্য সেড সংলগ্ন কয়েকটি চিংড়ি প্রসেসিং ও রপ্তানীকারক প্রতিষ্ঠানে এ যৌথ অভিযান পরিচালনা করেন র‌্যপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৬) সিপিসি-১ সাতক্ষীরা ও জেলা ভোক্তা অধিদপ্তরের অফিসাররা।

এসময় উপজেলার রামনাথপুর গ্রামের জহুর আলী সরদারের ছেলে সিরাজুল ইসলাম, দাউদ আলী গাজীর ছেলে বাবুল গাজী, শিমুলিয়ার নূর মোহাম্মাদ মিস্ত্রির ছেলে অহিদুল ইসলাম, পূর্ব নলতা গ্রামের মৃত মাদার গাজীর ছেলে মনিরুল ইসলাম ও নওয়াপাড়ার মৃত নাজমুল হকের ছেলে সোমলাইমানের মাছ ঘর থেকে ২৫ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা ও গলদা চিংড়ি জব্দ করা হয়।

পরে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সিরাজুল ইসলাম ও বাবলু গাজীকে দুই মাস করে কারাদন্ড এবং অহিদুল ইসলাম, মনিরুল ইসলাম উভয়কে ৫০ হাজার টাকা করে এবং সোলাইমানকে ৫ হাজার টাকা অর্থদ্বন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হাসান সিদ্দিকী। একইসাথে জব্দকৃত বাগদা ও গলদা চিংড়ি গুলো বিনষ্ট করা হয়।

গাজীরহাটের একাধিক চিংড়ি রপ্তানীকারক ও মৎস্য ব্যবসায়ীরা জানান, প্রশাসনের নজর এড়িয়ে অতিরিক্ত মুনাফার আশায় আটককৃত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ইনজেকশনের সুঁই ও সিরিঞ্জের মাধ্যমে রপ্তানীযোগ্য বাগদা ও গলদা চিংড়িতে ফিটকিরি’র পানি, জেলি, ওলটকম্বল নামক গাছের পিচ্ছিল ঘন রসসহ বিভিন্ন ধরনের অপদ্রব্য পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধিসহ সাধারণ ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হওয়ায় সাময়িক হলেও স্বস্তি ফিরেছে আশপাশের মৎস্য সেডগুলোতে।

অভিযানকালে সাতক্ষীরা জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, জেলা নিরাপদ খাদ্য অফিসার মোকলেছুর রহমান, র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের স্কোয়ার্ড লিডার ইশতিয়াক হোসেন ও নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে অনিকেত আলামবিস্তারিত পড়ুন

দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

দেবহাটা প্রতিনিধি: ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা