শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় স্বামী পরিত্যাক্তা নারীকে মারপিটের মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার দেবহাটায় স্বামী পরিত্যাক্তা অসহায় নারীকে মারপিটের মামলার আসামীদের দ্রুত গ্রেফতার পূর্বক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, দেবহাটা উপজেলার কাম কাটিয়া গ্রামের মৃত
মহাদেব মন্ডলের স্বামী পরিত্যাক্ত কনা নমিতা মন্ডল।

লিখিত অভিযোগে তিনি বলেন, স্বামী পরিত্যাক্তা হয়ে একমাত্র সন্তানকে নিয়ে একটি ছোট মৎস্যঘের পরিচালনা করে অতি কষ্টে জীবিকা নির্বাহ করে আসছি। কিন্তু তুচ্ছ ঘটনায় একই এলাকার ধননঞ্জয় মন্ডলের পুত্র অভিশেখ, মৃত. সন্ন্যাসী মন্ডলের পুত্র ধননঞ্জয়, মৃত. সন্ন্যাসীর স্ত্রী পদ্দাবতী, ধননঞ্জয়ের স্ত্রী জয়ন্তীসহ কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে
মারপিট করে হাড়ভাঙা জখম করে। এঘটনায় আমি বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করি। কিন্তু মামলা দায়েরের প্রায় দেড়মাস অতিবাহিত হলেও আসামীরা গ্রেফতার হয়নি। ফলে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাকেসহ আমার একমাত্র সন্তানকে খুন জখমের হুমকি প্রদর্শন করে যাচ্ছে। এছাড়া আমার
আতœীয় স্বজনদের সন্তানদের অপহরণ সহ বিভিন্নভাবে হয়রানির হুমকি দিচ্ছে।

আমি বর্তমানে উল্লেখিত ব্যক্তিদের কারনে জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। একজন অসহায় স্বামী পরিত্যাক্ত নারীকে মারপিটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা পুলিশ
সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মৌলিক শিক্ষাদক্ষতা নিশ্চিত করার লক্ষ্যেবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার দেবহাটায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় পরিবেশ রক্ষায় ও টিআরএম কার্যক্রমকে গতিশীল করতে যুব পানি কমিটির বৃক্ষরোপণ
  • সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে ৬০ শিক্ষার্থী পেল গাছ ও শিক্ষা সামগ্রী
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আগুনে পুড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’
  • সাতক্ষীরায় মহিলা পরিষদের সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ
  • সাতক্ষীরায় চাঁদা না পেয়ে চলাচলের রাস্তা বন্ধ ও প্রাচীর ভাঙচুরের অভিযোগ
  • সাতক্ষীরায় জামায়াতের রুকন বৈঠক : দায়িত্বশীলদের সক্রিয় হওয়ার আহ্বান
  • সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
  • সাতক্ষীরায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী
  • সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত