শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের উন্নয়নে শেখ হাসিনার সরকারই সফল : প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন- শেখ হাসিনার সরকার, উন্নয়নের সরকার। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের উন্নয়নে শেখ হাসিনার সরকারই সফল।

শনিবার (০৭ মে-২০২২) বেলা ১১টায় যশোরের মণিরামপুরের নেংগুড়াহাট দারুল উলুম ফাজিল মাদ্রাসার আয়োজনে অত্র মাদ্রাসা মাঠে এক ঈদ পুর্ণমিলনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি এ কথা বলেন।

বক্তব্যে তিনি বলেন- শেখ হাসিনার সরকার মানেই জনগণের উন্নয়নের সরকার। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই আজ সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে।

এলাকার উন্নয়নের বিষয়ে তিনি বলেন- মণিরামপুরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন তৈরি হয়েছে এবং হচ্ছে। মেইন মেইন সড়কের কাজ চলছে এবং আগামী নির্বাচনের আগেই মণিরামপুরের সমস্ত রাস্তাঘাট মেরামত করা হবে।

প্রতিমন্ত্রী বলেন- মণিরামপুরের রাজগঞ্জ বাজারে আধুনিক অডিটিরিয়াম এবং বঙ্গবন্ধুর ভাষণ দে’য়া স্মৃতি ধারণ করে ম্যুরাল তৈরির কাজ চলছে। মণিরামপুর উপজেলা একটি দৃশ্যমান উপজেলায় রুপান্ত্রিত করা হবে।

স্বপন ভট্টাচার্য্য বলেন- আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি করি, দেশের মানুষের কল্যাণে রাজনীতি করি, আমি কারো ব্যক্তি রাজনীতি করিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার যে দায়িত্ব দিয়েছেন, আমি সেই দায়িত্ব সৎ ও নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি। আপনাদের দোয়া আমার সাথে রয়েছে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহামুদুল হাসান, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার।

এছাড়া স্থানীয় আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ ও অত্র এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের নিচে বাঁওড়পাড়ে নির্মাণাধীন পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আব্দুল লতিফ, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার সহ স্থানীয় নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি