শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা জারি

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে আবারও দেশটিতে জরুরি অবস্থা জারি করেছেন। জরুরি অবস্থা জারির সিদ্ধান্তকে ১৪ দিনের মধ্যে জাতীয় সংসদে অনুমোদন করিয়ে নিতে হবে।

সরকারবিরোধী বিক্ষোভ ও ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়েছে শ্রীলঙ্কা। এমন পরিস্থিতিতে পাঁচ সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থার ঘোষণা দিলেন রাজাপক্ষে।

জরুরি অবস্থা জারির সিদ্ধান্তের সমালোচনা করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাদাসা।

তিনি বলেছেন, এ ধরনের পদক্ষেপে সংকটের সমাধান হবে না।
প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, শ্রমিক ও সাধারণ মানুষের চলা ধর্মঘটের কারণে দোকানপাট, গণপরিবহণ বন্ধ হয়ে গেছে।

জনশৃঙ্খলা নিশ্চিত করতেই প্রেসিডেন্ট জরুরি আইন প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।
চরম অর্থনৈতিক সংকটে পড়ায় শ্রীলঙ্কার নাগরিকরা লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এসব প্রতিবাদ কর্মসূচি মাঝে মাঝেই হিংস্র রূপ ধারণ করছে।

শুক্রবার রাজধানী কলম্বোতে দেশটির জাতীয় সংসদের কাছে বিক্ষোভকারীদের ওপর পুলিশ টিয়ার শেল ছোড়ে। একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী পার্লামেন্ট ভবন ঘেরাও করতে গেলে টিয়ার শেল ছোড়ে নিরাপত্তা বাহিনী। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

রাজাপক্ষে এর আগে ১ এপ্রিল জরুরি অবস্থা ঘোষণা করলেও পাঁচ দিন পর তা প্রত্যাহার করেন। খাদ্য, জ্বালানিসহ নিত্যপণ্যের আকাশছোঁয়া দামে হতাশ হয়ে বিক্ষোভকারীরা রাজাপক্ষের পদত্যাগ দাবি করছেন।

চলতি সপ্তাহে শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলি সাবরি স্বীকার করেছেন যে, দেশের আর্থিক রিজার্ভ শূন্যের কাছাকাছি। দেশটি জরুরি অর্থায়নের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে আবেদন করেছে।
সুত্র-সিএনএন

একই রকম সংবাদ সমূহ

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এরবিস্তারিত পড়ুন

চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর

‘চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারকবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন