বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশে শিক্ষকদের প্রথম এমপিওভুক্ত করেন শহীদ জিয়া : কলারোয়ায় সাবেক এমপি হাবিব

কামরুল হাসান, মোস্তফা হোসেন বাবলু।। বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ‘শহীদ জিয়াই এদেশে শিক্ষকদের জন্য প্রথম এমপিওভুক্তির ব্যবস্থা করেছিলেন। শিক্ষা বিস্তার ও শিক্ষকদের আর্থিক সুবিধা নিশ্চিতে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষকদের সকল ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় শিক্ষক সমাজের পাশে ছিলো, আছে এবং থাকবে। শিক্ষকদের আর্থিক বুনিয়াদ সুদৃঢ় করলেই শিক্ষা বিস্তারের ব্যাপ্তি বৃদ্ধি পাবে।’

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কলারোয়া ফুটবল মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সভায় উপস্থিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাতক্ষীরা জেলা ও কলারোয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সাবেক এমপি হাবিব আরো বলেন, ‘আমি সংসদ সদস্য থাকাকালীন আমার এলাকায় ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তি করিয়েছি। এই জনপদে শুধু নয় এই দেশে কোথাও একসাথে এতগুলো প্রতিষ্ঠান এমপিওভুক্তির নজির দ্বিতীয়টি নেই, এটি একটি বিরল ঘটনা। সেসময় কোন শিক্ষককে নিয়োগ কিংবা এমপিওভুক্তিতে একটি টাকা দিতে হতো না।’

বিএনপির কেন্দ্রীয় এই নেতা শিক্ষক-কর্মচারী নিয়োগে অবৈধ লেনদেন বন্ধ করার আহবান জানিয়ে বলেন, ‘বিগত অবৈধ সরকারের সময় কোটি কোটি টাকা নিয়োগ বাণিজ্য হয়েছে। অবৈধ পন্থায় শিক্ষা প্রতিষ্ঠানে আর নিয়োগ দেয়া যাবে না।’

শিক্ষকদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার তাগিদ জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠার সকল লড়াইয়ে আমরা পাশে ছিলাম, আছি, থাকবো।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আ. রশিদ মিয়া, সদ্য সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, শেখ আব্দুল কাদের বাচ্চু, সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরীফুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, শওকত হোসেন, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক আ.সালাম, প্রধান শিক্ষক আ.সাত্তার, সহকারী প্রধান শিক্ষক আ.আলিম, সহকারী শিক্ষক আনারুল ইসলাম, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী ও কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আ.করিম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা