রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

ঘন কুয়শার কারণে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদার হিসেবে পরিচিতি দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। এসময় উভর পার থেকে ছেড়ে আসা ৫টি ফেরি যাত্রী ও চালক নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত ১০টা থেকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ার কারণে এ রুটে চলাচলরত ১৬টি ফেরি বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাটের দুই পাড়ে সহস্রাধিক যানবাহন আটকা পড়েছে।
এর ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক হাজার যাত্রীর।

দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি বলেন, মঙ্গলবার রাত ১০টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় উভয় পাড় থেকে ছেড়ে আসা ৫টি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে।

তিনি আরও বলেন, ২৪ ঘন্টার মধ্যে মাত্র ৯-১০ ঘন্টা ফেরি চালানো সম্ভব হচ্ছে।
বাকি সময় কুয়াশার কারণে ফেরি বন্ধ রাখতে হচ্ছে।

কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি

বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয় বাবদ কেটে নেওয়া ১০ কোটি ২৩ লাখ টাকাবিস্তারিত পড়ুন

রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্ট কেন্দ্রিক: রাষ্ট্রপতি

রাস্তায় নয়, পার্লামেন্ট কেন্দ্রিক রাজনীতি হতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জাবিস্তারিত পড়ুন

১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু: মীর শাহে আলম

দেশের ১৩টি সিটি করপোরেশনে আগামীকাল সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হবেবিস্তারিত পড়ুন

  • পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে মজুরি বোর্ড ঘোষণা
  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন বেতনকাঠামোয় কবে বেতন পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভাব্য ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা
  • জাটকা ইলিশ আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা
  • সাজেকে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি
  • তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী
  • এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী