শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দ্বাদশ সংসদে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠকে ফিরোজ আহম্মেদ স্বপন

দীপক শেঠ,কলারোয়া: দ্বাদশ জাতীয় সংসদের নৌ- পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মার্চ) সকাল ১১ টায় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি চট্রগ্রাম- ৩ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান।

বৈঠকে অতিথি হিসাবে অংশগ্রহন করেন স্থায়ী কমিটির সদস্য নৌ- পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ভোলা- ৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, চট্রগ্রাম- ১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফ, বরিশাল- ৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, দিনাজপুর-১ আসনের সংসদ মো: জাকারিয়া, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।

বাগেরহাট- ৩ আসনের সংসদ হাবিবুন নাহার ও ঢাকা- ৪ আসনের সংসদ সদস্য আওলাদ হোসেন সহ সংশ্লিষ্ট দপ্তরের সচিব ও উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। বৈঠকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ চট্রগ্রাম বন্দর কতৃপক্ষ, মোংলা বন্দর কতৃপক্ষ, পায়রা বন্দর কতৃপক্ষ, স্থল বন্দর কতৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ- পরিবহন করপোরেশন ও নৌ-পরিবহন অধিদপ্তরের বিভিন্ন সমস্যা ও সমাধান সম্পর্কে আলোচনা করা হয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে।

স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) সংসদীয় আসনের সংসদ সদ্স্য ফিরোজ আহম্মেদ স্বপনের কাছে সেল ফোনে প্রথম বৈঠকের অভিজ্ঞতার কথা জানতে চাইলে তিনি বলেন, প্রথম বৈঠকে কমিটির সভাপতি সহ সকল সম্মানিত সদস্যদের সাথে ফুলেল শুভেচ্ছা ও কূশল বিনিময় করা হয়। তিনি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে নৌ- পরিবহন মন্ত্রণালয় অধীনস্থ সকল কর্মকান্ডকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

কমিটির সভাপতি সহ সকলের মতামতের ভিত্তিতে আগামী দিনে বিভিন্ন বন্দর সহ সংশ্লিষ্ট অধিদপ্তরের অন্যান্য কর্মকান্ড পরিদর্শন ও পর্যাবেক্ষন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানান। সব শেষে তিনি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে নৌ- পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সাফল্য কামনা করে দেশের অগ্রগতি ও উন্নয়নে নিজের দায়িত্ব ও কর্ত্তব্য পালনে দৃঢ়তা প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০)বিস্তারিত পড়ুন

  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক