শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দ্রুতই কমছে দেশের তাপমাত্রা

শীতের হাওয়া বইছে রাজধানী ঢাকাসহ সারাদেশে। আবহাওয়া সবাইকে জানান দিয়ে যাচ্ছে শীত চলে এসেছে। গত তিন দিনে গড়ে ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ আবদুল মান্নান গণমাধ্যমকে বলেন, শীত প্রায় চলেই এসেছে। এখন ধীরে ধীরে তাপমাত্রা কমবে সবখানে। মাঝে কয়দিন বৃষ্টি হওয়ায় তাপমাত্রা আরও দ্রুত নেমেছে। তবে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে তাপমাত্রা অনেক নেমে যাবে। সেই সময় এক বা দুটি শৈত্যপ্রবাহ হতে পারে।

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, নভেম্বরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। এই মাসে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসবে। আর হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে।

গত ২০ নভেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ১৫ দশমিক ৬। তিন দিন পর ২৩ নভেম্বর তা প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস কমেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীর বদলগাছিতে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

২০ নভেম্বর ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ১। ২৩ নভেম্বর তা ৫ ডিগ্রি কমে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এদিকে ময়মনসিংহ বিভাগে কমেছে ৭ ডিগ্রি সেলসিয়াস। ২০ নভেম্বর ময়মনসিংহে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০। ২৩ নভেম্বর তা কমে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।

এদিকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিবেগ নিয়ে ধেয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘নিভার’। বুধবার (২৫ নভেম্বর) ভারতের তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূলে আঘাত হানতে পারে ঝড়টি।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি বর্তমানে তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে ২৩ নভেম্বর থেকেই দক্ষিণ ভারতের উপকূলীয় রাজ্যগুলোতে বৃষ্টিপাত শুরু হয়েছে। তামিলনাড়ু এবং পুদুচেরিতে ২৪ এবং ২৫ নভেম্বর থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে, রায়লসীমা এবং তেলঙ্গানায় বৃষ্টি হবে ২৫ এবং ২৬ নভেম্বর।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সিনিয়র আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, এই ঘূর্ণিঝড়ে বাংলাদেশের তেমন কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়ের রূপ নিলেও এর প্রভাব বাংলাদেশে পড়বে না; ভারত-শ্রীলঙ্কার দিকে যাবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এখানে ঝড়বৃষ্টি সেভাবে হবে বলে আমরা মনে করছি না।’

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…