বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীর কারাদণ্ড

জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলা করার দায়ে লিলিফা বানু নামে এক নারীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২ নভেম্বর) বিকেলে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রুস্তম আলী এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত লিলিফা বানু জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর গ্রামের শাহজাহান আলীর মেয়ে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২২ জুন জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর গ্রামে নিজ বাড়িতে লিলিফা বানু রাতে একা ঘমিয়ে পড়েন। একই গ্রামের রুহুল আমিন কৌশলে দরজা খুলে ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। পরদিন লিলিফা বানু জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করলে বিচারক পুলিশকে মামলাটি তদন্তের নির্দেশ দেন।

পরে তদন্তে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে এই মামলার আসামিকে শাস্তি দিতেই মিথ্যা মামলা করা হয়েছে। ধর্ষণের এমন মিথ্যা মামলা করায় লিলিফা বানুকে পাঁচ বছরের কারাদণ্ড ও আসামি রুহুল আমিনকে এ মামলা থেকে অব্যাহতির আদেশ দেন বিচারক।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী

২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানেরবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা