শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নতুন সামাজিক সংগঠন `জাতীয় সমন্বয় কমিটি’র আত্মপ্রকাশ

কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে প্রতিবাদকারী একঝাঁক তরুণ নেতার নেতৃত্বে বাকস্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, মানবিক মর্যাদাশীল রাষ্ট্র এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য `জাতীয় সমন্বয় কমিটি’ নামে নতুন একটি সামাজিক সংগঠন গঠন করা হয়েছে।

আজ শনিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংগঠনের সভাপতি হানিফ বাংলাদেশির সভাপতিত্বে এবং মেহেদি হাসানের সঞ্চালনায় আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোজাম্মেল মিয়াজী। মূল প্রবন্ধ পাঠক করেন সুরাইয়া ইয়াসমিন, সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন সাংবাদিক সৈয়দ শিমুল পারভেজ । এ সময় আরো বক্তব্য রাখেন, ছাত্রনেতা ইউসুফ শাকিল, রেশমা আক্তার, শামশুল আলম, অধ্যাপক আজিজুল রহমান মিঠু প্রমুখ।

সংগঠনের সভাপতি হানিফ বাংলাদেশী বলেন, ‘সরকার ও রাষ্ট্র ভিন্ন বিষয়। কিন্তু এখন সরকার এবং রাষ্ট্র এক ও অভিন্ন হয়েছে। বিদেশে পাচার করা টাকা ফেরত এনে যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হবে ‘

তিনি বলেন, ‘আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা এখন বিদেশমুখী। কেউ মনে করে আমেরিকা, জাপান তাদেরকে ক্ষমতায় এনে দিবে। আরেক দল মনে করে ভারত, চীন ও রাশিয়া তাদেরকে ক্ষমতায় থাকার জন্য সহায়ক হবে। এমতাবস্থায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি আরো বলেন, আজকে আমাদের আংশিক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা খুব দ্রুত আমাদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান