শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নতুন স্বপ্ন দেখছেন করোনামুক্ত ৫ কোটি মানুষ

করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্ব। বিশ্বের বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় ঢেউ লাগা শুরু করেছে। কিছু কিছু দেশে আবারও লকডাউন দেয়া হয়েছে। এতেও কমছে না করোনা সংক্রমণ। এরইমধ্যে করোনায় মৃত্যুর মিছিল ১৬ লাখ ছাড়িয়ে গেছে। এতকিছুর পরও ইতিবাচক খবর হচ্ছে করোনা থেকে সেরে উঠেছেন বিশ্বের ৫ কোটি মানুষ। মৃত্যু দুয়ার থেকে ফিরে আসা এসব মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন বুনছেন।

করোনার মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, সোমবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ৭ কোটি ২৬ লাখ ৪৭ হাজার ৭৮৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ কোটি ৮ লাখ ৬৫ হাজার ৫০৪ জন। আর এই মহামারীতে মৃত্যু হয়েছে ১৬ লাখ ১৮ হাজার ৯১৮ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬৭ লাখ ৩৭ হাজার ২৬৭ জন। মারা গেছেন ৩ লাখ ৬ হাজার ৪৫৯ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৮ লাখ ৮৪ হাজার ৭১৬। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৪৩ হাজার ৩৯৩ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬৯ লাখ ১ হাজার ৯৯০। মৃত্যুতে দ্বিতীয় শীর্ষস্থানে থাকা দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৮১ হাজার ৪১৯ জন।

চীনের উহানে প্রথম করোনা রোগী ধরা পড়ে গত বছরের ডিসেম্বরে। বর্তমানে এটি বিশ্বের ১৩০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত ১১ মার্চ কোভিড-১৯ বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

একই রকম সংবাদ সমূহ

যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?

২০২৬ সালের আগস্টের শেষদিকে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে উচ্চপর্যায়ের কূটনৈতিকবিস্তারিত পড়ুন

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এরবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩