সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের নতুন উপ-উপাচার্য ড. নজরুল ইসলাম

অধ্যাপক ড. নজরুল ইসলাম নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর নতুন উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন।

যোগদান উপলক্ষ্যে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন নবনিযুক্ত উপ-উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান।

নর্দান ইউনিভার্সিটিতে যোগদানের পূর্বে বাংলাদেশের নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন ড. ইসলাম। সর্বশেষ তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপ-উপাচার্য ও বিজনেস স্কুলের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট শিক্ষক, গবেষক ও প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আস্থার সাথে দীর্ঘসময় দায়িত্বপালন করেছেন। দেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক হিসেবে তিনি কাজ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক, নর্থ-সাউথ, ইস্ট- ওয়েস্ট, এবং ইস্টার্ন ইউনিভার্সিটিতে।

উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেয়ায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা -এর উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহকে ধন্যবাদ জানান প্রফেসর নজরুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইকরামুল ইসলাম, আইটি ডিরেক্টর জনাব সাদ আল জাবির আবদুল্লাহ, ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক ও কর্মকর্তাবৃন্দ।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী-পরিচালক নুরুজ্জামান ফারাবি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক