শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর

কেশবপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের নবনির্মিত ২য়তলা ভবন উদ্বোধন

যশোরের কেশবপুরে আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের কেশবপুর শাখার নবনির্মিত ২য়তলা ভবন শনিবার সকালে উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে ও পল্লী সঞ্চয় ব্যাংকের কেশবপুর শাখা ব্যাবস্থাপক সুভংকর বিশ্বাসের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ১০ লাখ টাকা ব্যায়ে নবনির্মিত সম্প্রসারিত ২য়তলা ভবন উদ্বোধন করেন আমার বাড়ি আমার খামার প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব আকবর হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমার বাড়ি আমার খামার প্রকল্প উপ-পরিচালক উপ সচিব মোহাম্মদ শফিউদ্দীন।

আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, পল্লী সঞ্চয় ব্যাংকের জেলা আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র অফিসার জাকির হুসাইন, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার হংসপতি বিশ্বাস, উপজেলা সহকারী বিআরডিবি অফিসার সুজন কুমার চন্দ্র প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দেবাশিষ ব্যানার্জী পার্থ।

হাসনপুর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ওজিয়ার রহমানের গণসংযোগ

আগামী যশোরের কেশবপুর উপজেলার হাসনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোয়নের জন্য দোয়া চেয়ে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেছেন হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগনেতা ওজিয়ার রহমান।
শনিবার দুপুরে হাসানপুর ইউনিয়নের ৩ নং আওয়ালগাতী ওয়ার্ডে মহিলা আওয়ামী লীগের সমাবেশে উপস্থিত সকলের নিকট চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোয়নের জন্য দোয়া চেয়ে আনুষ্ঠানিক ভাবে গণসংযোগ শুরু করেছেন হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগনেতা ওজিয়ার রহমান।
৩নং আওয়ালগাতী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমানের সার্বিক সহযোগিতায় ও অধ্যক্ষ শামীম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত মহিলা আওয়ামী লীগের সমাবেশে আরো বক্তব্য রাখেন অপর চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগনেতা শাহিদুজ্জামান শাহীন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাসানপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি তৈবুর রহমান, হাসানপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুহিন রেজা, ৩ নং আওয়ালগাতী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুকুর আলী, ৩নং আওয়ালগাতী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সকিনা খাতুন, সাধারণ সম্পাদক শিউলি খাতুন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক