বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নর্দান বিশ্ববিদ্যালয়ে জাতীয় শিশু দিবস, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিশ্ব অটিজম দিবস উদযাপন

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে সচেতন আজকের মানবিক বিশ্ব। বাংলাদেশেও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। নর্দান ইউনিভার্সিটি, লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন ও গোল্ডেন কিডস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

২৯ মার্চ মঙ্গলবার নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসে জাতীয় শিশু দিবস, বিশ্ব অটিজম দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজন করা হয় এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১১টি অটিজম স্কুল অংশ গ্রহন করে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান এডুকেশন গ্রুপ এবং লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন চেয়ারম্যান আবু ইউসূফ মো: আবদুল্লাহ, সভাপতিত্ব করেন এনইউবির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড.  নজরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ ইকরামুল ইসলাম এবং  রেজিস্ট্রার কমোডর এম. মুনিরুল ইসলাম (অবঃ)।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন গোল্ডন কিডস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা এবং এনইউবি আইকিউএসি  এর পরিচালক প্রফেসর ড. কাজী শাহাদৎ কবীর রিমন।

অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন ইউনিক গিফ্ট স্পেশাল স্কুলের চিফ কো-অর্ডিনেটর শাহানা শারমিন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পুরস্কার প্রদান ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর