বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধুর আদর্শ আমাদের চিরন্তন প্রেরণার উৎস- জাহিদ ফারুক

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন; পাকিস্তানিদের বৈষম্য থেকে মুক্তি দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। আমরা প্রত্যেকেই যদি নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করি এবং বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করি, তবেই তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। তাই সবাইকে অঙ্গীকার করতে হবে সোনার বাংলা গড়াতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার। দেশের ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে সবাইকে কাজ করতে হবে, যাতে করে ৪১ সালের সমৃদ্ধ বাংলাদেশের সুফল তারা ভোগ করতে পারে। আর তা করতে পারলেই বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণ করা সম্ভব হবে। বঙ্গবন্ধু আদর্শ আমাদের চিরন্তন প্রেরণার উৎস। তার নীতি ও আদর্শ ধারন করে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে।

আজ রাজধানীর পানি ভবনের সম্মেলনকক্ষে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আয়োজিত “১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী” এবং “২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্য তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জাহিদ বলেন, বঙ্গবন্ধু আমাদের দিয়েছেন স্বাধীনতা,একটি লাল সবুজের পতাকা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন উন্নয়নের রোল মডেলের মর্যাদা। তিনি দিয়েছেন শত বছরের উন্নয়ন পরিকল্পনা “ডেল্টা প্লান-২১০০”। দেশ আমাদের, আর শত বছরের পরিকল্পনাও আমাদের জন্য। ডেল্টা প্লান বাস্তবায়নে সবাইকে আরো দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ হতে হবে। দেশ অনেক এগিয়েছে আরো এগিয়ে যাবে সমৃদ্ধির শিখরে। এখনো দেশ বিরোধীরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে,তাদের চোখে দেশের উন্নয়ন দেখা যায় না। তারা দেশের উন্নয়ন মেনে নিতে পারে না। দেশ বিরোধী চক্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। দেশ বিরোধী সকল অপতৎপরতা রুখে দিতে হবে; কোনো লাঠি বা অস্ত্র দিয়ে নয় বরং সততা আন্তরিকতার সহিত নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার মাধ্যমে।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সুষ্ঠু পরিকল্পনা ও যথাযথ বাস্তবায়নের কারণে গত ১৩ বছরে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন করে উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছেছে। এ অর্জন ধরে রেখে ২০৪১ সালে উন্নত ও সমৃদ্ধশালী হবে দেশ। দেশের মানুষের ভাগ্যোন্নয়নই বঙ্গবন্ধু কন্যার প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখুন এবং সততার সাথে দায়িত্ব পালন করুন। আপনার আস্থা ও সততা আপনার সন্তানকে দিবে সমৃদ্ধশালী দেশের নাগরীক হওয়ার মর্যাদা, বলেন প্রতিমন্ত্রী।

সংগঠনের সভাপতি ড. প্রকৌশলী মো: মিজানুর রহমান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডর মহাপরিচালক প্রকৌশলী ফজলুর রশিদ,বাংলাদেশ আওয়ামীলীগ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো: আবদুস সবুর। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: মাহফুজুর রহমান।

সভায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর