রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নাভারনে বাসের চাকায় পিষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

বাসের চাকায় পিষ্ট হয়ে যশোরের শার্শা উপজেলার দুুই ভাই নিহত হয়েছে। সম্পর্কে তারা একে অপরের খালাতো ভাই। এসময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক।

সোমবার রাত ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শার নাভারণ কলোনী মোড় নামক স্থানে ওই দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন যশোরের শার্শা উপজেলার গয়ড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে বিপুল (২০) ও বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের রেজাউল ইসলামের ছেলে মুরাদ হোসেন (২৩)।

তারা উভয়ই ওয়াইফাই কেবল অপারেটর হিসাবে কাজ করতো এবং দু’জনই ছোট বয়স থেকে কাজির বেড় গ্রামের নানা গোলাম নবীর বাড়িতে বসবাস করতো।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিপুল ও মুরাদ ওয়াইফাই কেবলের কাজে ভাড়ায় মোটরসাইকেল যোগে ঝিকরগাছা থেকে কাজ সেরে বাসায় ফিরছিলো। পথিমধ্যে নাভারণ কলোনী মোড় নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি পরিবহণ তাদেরকে ধাক্কা দেয়। এতে পিছন থেকে বিপুল ও মুরাদ পড়ে গিয়ে পরিবহনের পিছনের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন।

নাভারণ হাইওয়ে থানার এসআই টিটো দেবনাথ সড়ক দূর্ঘটনায় দু’জন মৃত ও একজন আহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা ঘটার ২০ মিনিট পর আমরা জানতে পেরেছি। এসময় চারিদিকে অন্ধকার থাকায় আমরা কোন কিছু নিশ্চিত করতে পারেনি।

সিসি ক্যামেরা দ্বারা গাড়ী সনাক্তকরণ বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, আমাদের সিসি ক্যামেরা অনেক আগে থেকেই নষ্ট হয়ে পড়ে আছে। আমরা চেষ্টা চালাচ্ছি গাড়ী সনাক্ত করার জন্য।

এদিকে একইসাথে দুই ভাইয়ের মৃত্যুতে শোকের ভেঙ্গে পড়েছেন নানা গোলাম নবীসহ মৃতের পরিবার।
এঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক