শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারায়ণগঞ্জের সেই রফিকের বিরুদ্ধে দুই মামলা

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিদখল, হত্যাচেষ্টাও লুটপাটের অভিযোগে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের নামে দুটিমামলা দায়েরকরা হয়েছে।মামলা দুটি তদন্তে ইতো মধ্যে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এব্যাপারে দোষীদের কোনো ছাড় দেওয়া হবেনা বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তাফা রাসেল বলেন, এঘটনায় দুটি মামলার একটি গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করতে বলা হয়েছে এবং অপরটি রূপগঞ্জথানায় এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। আমরা আদালতের আদেশের কপি পেয়েছি।সে অনুযায়ী পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, আদালতের আদেশমেনে আইনগত ব্যবস্থা গ্রহণে কোনো ছাড়নেই। বিবাদীদের বিরুদ্ধে অতীত অপরাধমূলক কর্মকাণ্ড আছে কিনা তাও খতিয়ে দেখাহচ্ছে। আদালতের আদেশ অনুযায়ী আমরা মামলা নিচ্ছি।

এর আগে গত রবিবার (১৯ নভেম্বর) নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দুটির আবেদন করেন ভুক্তভোগী আলী আজগর ভূঁইয়া ওমো. মামুন।মামলায় রফিকসহ১৮ জনকেঅভিযুক্ত করেন মামুন, আর আলী আজগরের মামলায় ৩১জনকে অভিযুক্ত করা হয়।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কায়সার আলমের আদালত শুনানি শেষে মামুনের অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন এবংআলী আজগর ভূঁইয়ার আবেদনটি গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন।

মামলার অভিযোগে মো. মামুন জানান, গত১৭ অক্টোবর আসামিরা তাদের পাঁচ ভাইয়ের মালিকানাধীন ৯৫শতাংশ জমি রফিক ওমিজানুরের নামে রেজিস্ট্রি লিখে দিতে হুমকি দেন। অন্যথায় তাদের গুলিকরে মেরে ফেলার হুমকি দেন তারা।পরে ১৯অক্টোবর সকালে আসামিরাসহ আরও অজ্ঞাত ৩০/৩৫জন দেশীয় অস্ত্র নিয়ে এসে জমি রেজিস্ট্রি করে দিতে হুমকি-ধমকি দেন।

সর্বশেষ গত ২১অক্টোবর আসামিরা বাড়িতে এসে হামলা-ভাঙচুর করেন এবং গাভীসহ ঘরেরপ্রায় ১৬লাখ টাকার মালামাল লুটকরে গাড়িতে তুলে নিয়ে চলে যান।এসময় আসামিরা বসতঘর ও গোয়াল ঘরে আগুন ধরিয়ে দেন। পুনরায় তারা জমি রেজিস্ট্রি করে লিখে দিতে ভয়-ভীতি প্রদর্শন করেন।

অপর মামলারবাদী আজগর আলী ভূঁইয়া জানান, গত১৮ নভেম্বর আসামিরা দেশীয়অস্ত্র নিয়েহামলা চালিয়েতার বাড়িঘরেভাঙচুর চালানএবং আসবাবপত্র, নগদ টাকাও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১২লাখ টাকার মালামাল লুটকরে নিয়ে যান। এসময় আসামিরা দ্রুতজমি তাদেরনামে রেজিস্ট্রি করে লিখেদিতে হুমকিদেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কায়সার আলমের আদালত শুনানি শেষে মামুনের অভিযোগটি রূপগঞ্জ থানায় এফআইআর করার নির্দেশএবং আলী আজগর ভূঁইয়ার আবেদনটি ডিবিকে তদন্তের নির্দেশ দেন।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান