বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কেমিক্যাল কারখানায় হঠাৎ বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কেমিক্যাল কারখানায় হঠাৎ অকটেন ট্রাংক বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আট শ্রমিক দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া বেড়িবাঁধসংলগ্ন লিলি কেমিক্যাল কারখানায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— আকালু (৩৫), সজীব (২২), বায়েজিদ (২২), রোকন (২২) খাদেম (২১), রাসেল (২৪), মেহেদী (২১) ও রিপন (২৩)। দগ্ধদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাত সোয়া ১২টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

৬নং ওয়ার্ডের নাছির মেম্বার জানান, রাত ১১টায় লিলি কেম্যাকেল কারখানায় হঠাৎ আগুন দেখে শ্রমিকরা ৯৯৯ নাম্বারের ফোন করে ফায়ার সার্ভিসে জানান। খবর পেয়ে আড়াইহাজার ও কাঞ্চন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

দগ্ধদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তাহারুল ইসলাম বলেন, আগুনের সূত্রপাত নিশ্চিত করা এখনো সম্ভব হয়নি। তবে শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা জানা যায়নি।

একই রকম সংবাদ সমূহ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলের স্ত্রী ও মেয়েকে ধর্ষণ বা ধর্ষণচেষ্টারবিস্তারিত পড়ুন

  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার