সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সাতক্ষীরায় মতবিনিময় সভা

সাতক্ষীরায় মাওয়া চাইনিজ রেষ্টুরেন্টে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশগ্রহণে সুরক্ষা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে ব্র্যাকের সহযোগিতায় ও ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর সমাজসেবা অফিসার মোঃ মিজানুর রহমান।

মতবিনিময় সভা উদ্বোধন করেন ব্র্যাকের বিভাগীয় ম্যানেজার মো. সেলিম মোল্লাহ।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনটিভির জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরী,বেসরকারি সংস্থা স্বদেশের পরিচালক মাধব দত্ত, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জোসনা দত্ত, ইনসিডিন বাংলাদেশের সাতক্ষীরা প্রতিনিধি ও জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প সমন্বয়কারী মনিরুজ্জামান টিটু সহ সদর উপজেলার বিভিন্ন শিশু সুরক্ষা কমিটির নেতৃবৃন্দ। শিশুর যৌন হয়রানী, বাল্যবিবাহ, শিশু সুরক্ষা প্রভৃতি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ভিডিও ক্লিপ ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনা করা হয় এবং স্ব স্ব অবস্থান থেকে অংশগ্রহণকারীরা তাদের করণীয় বিষয়ে তুলে ধরেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা অফিস ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ

সাতক্ষীরায় একজন আইনজীবীর স্ত্রী ও শালিকাকে কুপিয়ে হত্যা প্রচেষ্টা মামলার আসামি নাসরিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নতুন প্রজন্মের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের সংস্কৃতি গড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরত ও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন
  • আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার সাংবাদিক উজ্জল
  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান সভাপতির