শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারী চিংড়ি শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বড়কুপট গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২৫ জুলাই, ২০২৩ সকাল ১০টায় লিডার্স এর বাস্তবায়নে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের স্থানীয় সহযোগিতায় অক্সফ্যাম ইন বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় বাংলাদেশে সুশীল সমাজের এ্যাক্টরদের মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় উপকুলীয় এলাকায় চিংড়ি খামারে কর্মরত নারী শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও রোগ নির্ণয়ের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে উক্ত ক্যাম্প উদ্বোধন করেন রেনুকা রানী মন্ডল, ইউপি সদস্য, ১০ নং আটুলিয়া ইউনিয়ন পরিষদ এবং সভাপতিত্ব করেন রেখা রানী মন্ডল, সম্পাদক, শ্যামনগর নারী চিংড়ি শ্রমিক উন্নয়ন জোট।

প্রধান অতিথি বলেন, চিংড়ি ঘেরে কর্মরত উপকুলীয় অঞ্চলের নারী শ্রমিকরা অর্থাভাবে যারা চিকিৎসা সেবা গ্রহন করতে পারেন না, তাদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করার জন্য তিনি লিডার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ নিয়ে মোট ২টি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে মুন্সিগঞ্জ ও আটুলিয়া ইউনিয়নের মোট ৮২জন অসহায়, দুস্থ, হতদরিদ্র নারী ও শিশুদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ