বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিঃসন্তান দম্পতির ব্যতিক্রমধর্মী ছাগলের খতনা অনুষ্ঠানে ৩০০ অতিথি!

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামে নিঃসন্তান ওহাব ও লাইলী বেগম দম্পতি আত্মতুষ্টির জন্য ছাগলের খতনা অনুষ্ঠানে তিন শত লোককে দাওয়াত দিয়ে খাইয়েছেন। নিজ বাড়িতে শুক্রবার দিনব্যাপী চলে এই ছাগলের ব্যতিক্রমধর্মী এই খতনা অনুষ্ঠান।

এলাকাবাসী প্রচণ্ড আগ্রহভরে ও আনন্দের সাথে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিনা উপহারে ভূরিভোজে অংশগ্রহণ করেন। ওহাব ও লাইলী বেগম দম্পতির ব্যতিক্রমধর্মী ছাগলের এই সুন্নতে খতনা অনুষ্ঠান এলাকায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছে।

এলাকাবাসী জানান, ওহাব ও লাইলী দম্পতির তাদের ২৫ বছরের দাম্পত্য জীবনে সন্তানের মুখ দেখেননি। যে কারণে তাদের মধ্যে না পাওয়ার বেদনা হতাশায় রুপ নিয়েছে। সম্প্রতি তাদের পোষা ছাগলের দুটি খাসির বাচ্চা জন্ম নেয়ার পর তারা স্বামী-স্ত্রী দুজন মিলে অনুষ্ঠান করে বাড়িতে আত্নীয় স্বজন ও এলাকাবাসীকে খাওয়ানোর সিদ্ধান্ত নেন। দিনমজুর ওহাব জানান, আত্মীয়-স্বজনসহ তিনশত লোককে দাওয়াত দিয়ে খাইয়ে মনে অনেক বড় প্রশান্তি অনুভব করছেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী আয়োজক ওহাব আলীর আত্মীয় তানভির হাসান বলেন, অনুষ্ঠানে উপস্থিত হয়ে খুব আনন্দ পেয়েছি। আমাদের আত্মীয়-স্বজন সবার উপস্থিতিতে অনুষ্ঠানটি যেন এক মিলন মেলায় পরিণত হয়েছিল। জীবনে কখনো ছাগলের খতনার অনুষ্ঠান দেখিনি এবং কোনোদিন অংশগ্রহণও করেনি। এভাবে খতনা করা ছাগল দুটিকে রঙিন কাপড় পরিয়ে অনুষ্ঠান ছিলো ভিন্নধর্মী। সবাই খুব আনন্দ পেয়েছেন।

এদিকে ব্যতিক্রমী এমন আয়োজনের ব্যতিক্রমী এ খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনার সত্যতা জানতে এবং ছাগলের বাচ্চা দুটোকে এক নজর দেখার জন্য উৎসুক জনতা তাদের বাড়িতে ভিড় করছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

২০১৭ সালে দায়ের হওয়া একটি মামলার জটিলতায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে বিদায় বেলায় পাঁচ লাখ টাকা দান করেছেনবিস্তারিত পড়ুন

  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য
  • রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু