বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিজের শরীরে সিরিঞ্জ দিয়ে বিষ পুশ, যুবকের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় সিরিঞ্জ দিয়ে নিজের শরীরে বিষ পুশ করায় সুমন গাজী (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুমন বালিয়াতলী ইউপির তুলাতলী গ্রামের সিদ্দিক গাজীর ছেলে।

মৃতের পারিবারের সদস্যরা জানান, প্রায় দুই বছর আগে সুমনের সাথে ধুলাসার ইউপির চাপলী গ্রামের (সৎ পিতা) ইউসুফের মেয়ে সাদিয়ার বিয়ে হয়। বিয়ের দেড় বছর পর থেকে সুমনের শ্বশুর বাড়ীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার শালিস মিমাংসাও হয়েছে। দুই মাস আগে সুমনের স্ত্রী তার বাবার বাড়িতে একটি কন্যা সন্তানের জন্ম দেন। ১৫ দিন আগে সুমন তার শ্বশুর বাড়ি থেকে নিজ সন্তানকে নিয়ে আসতে চাইলে শ্বশুর বাড়ির লোকজন তাকে মারধর করে। এই মানসিক চাপ সহ্য করতে না পেরে ৩ দিন আগে সিরিঞ্জ দিয়ে নিজের পায়ে বিষ (ঘাস মারা ঔষধ) প্রয়োগ করে। এতে সমুন গুরুতর অসুস্থ হয়ে পরলে মঙ্গলবার বিকালের দিকে তাকে স্বজনরা হাসপাতালে ভর্তি করে।
পরে রাত ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. মাহমুদুর রহমান জানান, ‘আমরা তাকে পর্যাপ্ত চিকিৎসা প্রদান করেছি।’

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।’

সৌজন্যে: ournewsbd.com

একই রকম সংবাদ সমূহ

একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮বিস্তারিত পড়ুন

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী