সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচন পরবর্তী সহিংসতারোধে কলারোয়ায় ২২ গ্রাম ঘুরলেন নবনির্বাচিত চেয়ারম্যান

নির্বাচন পরবর্তী সহিংসতারোধে কলারোয়ায় নবাগত ইউপি চেয়ারম্যান ভিপি মোরশেদ বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন কিছু সংখ্যক নেতা কর্মীদের সাথে নিয়ে কেরালকাতা ইউনিয়ন পরিষদের ২২টি গ্রামে ঘুরে বেড়ায়েছেন। সেসময় তিনি তার উপস্থিত সংক্ষিপ্ত বক্তব্যে দলমত নির্বিশেষে সকল বিজিত ও পরাজিত ইউপি সদস্য সহ চেয়ারম্যান প্রার্থীদের ভোটার ও সমর্থকদের শান্ত থাকতে পরামর্শ দেন। এর আগে সকাল ৮টার দিকে ইউনিয়নবাসিকে নির্বাচন পরবর্তি যে কোন ধরনের সহিংসতায় না জড়াতে অনুরোধ করে একটি প্রচার মাইকে ইউনিয়ন ব্যাপী প্রচার করা হয়েছে।

তৃতীয় বারের মত নির্বাচিত নবাগত চেয়ারম্যান ভিপি মোরশেদ বলেন- বিগত ১টি মাস আমরা ৩ জন চেয়ারম্যান প্রার্থী এক গ্রামের হয়েও কোন প্রকার সহিংসতা ছাড়াই ধৈর্যের সহিত হাজার হাজার কর্মি সমর্থকদের সাথে নিয়ে ভোটযুদ্ধ শেষ করেছি।প্রতিদ্বন্দ্বিতায় জয় পরাজয় থাকবে সেটাকে ধৈর্যের সহিত সংবরণ করে নেওয়ায় বুদ্ধি মানের কাজ। আমি কেরালকাতার উন্নয়নে আপনাদের সহযোগিতা চাই।

সেসময় তিনি আরো বলেন- বিগত ২টি নির্বাচনে আমি জয় লাভ করেও ইউনিয়নকে আপনাদের সহযোগিতার কারনে শান্ত রাখতে সক্ষম হয়েছিলাম।

গতকাল ভোটের দিনে ফলাফল প্রকাশ নিয়ে ১নং ওয়ার্ড কেকেইপি ভোট কেন্দ্রে প্রশাসনের সাথে একটি ভুল বোঝাবুঝি নিয়ে সমস্যা হয়েছিল বাকী ৮টি কেন্দ্রে সুষ্ঠু ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রদান করেছে ইউনিয়নের সকল দল মতের ৮০ ভাগ ভোটারগণ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল