বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের পল্লীতে ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে আহত, আটক ২

নড়াইলের কালিয়ায় চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া উচ্চশক্তির ঘুমের ওষুধ বিক্রি না করায় বিপ্লব সাহা (৪২) নামে এক ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকালে উপজেলার পুরুলিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহতকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় ওষুধ ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে দুই বখাটে যুবককে আটক করেছে পুলিশ। বিপ্লব সাহা উপজেলার চাচুড়ী বাজারের এনজি মেডিকেলের মালিক ও পুরুলিয়া গ্রামের নিশিকান্ত সাহার ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের এমদাদ মোল্যার ছেলে রানা মোল্যা, মাহফুজ শেখের ছেলে মামুন শেখ ও দাড়িয়াঘাটা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে আসিফ শেখ ডাক্তারী ব্যবস্থাপত্র ছাড়া উচ্চশক্তি সম্পন্ন ঘুমের ওষুধ কিনতে বিপ্লব সাহার দোকানে যায়। তিনি ডাক্তারী ব্যবস্থাপত্র ছাড়া তাদের কাছে ওষুধ বিক্রি করতে রাজি না হলে বকাটেরা তার উপর ক্ষিপ্ত হয়। এরপর ওইদিন বিকাল ৪টার দিকে বিপ্লব সাহা পুরুলিয়া গ্রামের তার বাড়ি থেকে চাচুড়ী বাজারে যাওয়ার পথে ওই বখাটেরা তাকে রাস্তায় ফেলে পিটিয়ে আহত করে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে চাচুড়ী বাজারের ওষুধ ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে প্রতিবাদ শুরু করে। ২৪ ঘন্টার মধ্যে বখাটেদের গ্রেফতারের দাবি জানিয়ে তারা কালিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওষুধ ব্যবসায়ীদের প্রতিবাদ ও আলটিমেটামের মুখে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে কালিয়া থানা পুলিশ রানা মোল্যা (১৯) ও মামুন শেখকে (২০) আটক করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত চাচুড়ী বাজারসহ আশপাশের বাজারগুলোর ওষূধের দোকান বন্ধ রয়েছে।

কালিয়া উপজেলা ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মনিরুল ইসলাম বলেন, ‘শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আসিফকে আটক করে বিচারের ব্যবস্থা না হলে উপজেলা জুড়ে প্রতিবাদ আন্দোলন করা হবে।’
কালিয়া থানার ওসি (তদন্ত) হরিদাশ রায় বলেন, ‘বিপ্লব সাহার অভিযোগের ভিত্তিতে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা