শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের রূপগঞ্জে চিত্রা নদীর ভাঙ্গন পরিদর্শনে এমপি মাশরাফি

নড়াইল শহরের রূপগঞ্জ বাজার সংলগ্ন চিত্রা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

শনিবার সকালে হাসপাতালে ঝটিকা সফর শেষে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। আবার ভাঙ্গতে শুরু করেছে। ভাঙ্গনে রূপগঞ্জ এলাকায় বেশ কিছু এলাকা ও গাছপালা নদী গর্ভে বিলীন হয়েছে। এছাড়া আশে-পার্শ্বের এলাকায় ফাটল দেখা দিয়েছে। ফলে নদী তীরবর্তী প্রায় ৩০টি বাড়ি ভাঙ্গনের মুখে রয়েছে।

জানা গেছে, গত ১৫ ডিসেম্বর দুপুর থেকে শহরের রূপগঞ্জ নাট্য সংস্থা ও মিতালী সংঘের পূর্ব পার্শ্বে প্রায় ১শ গজ এলাকায় মেহগিনি, রেইনট্রি,আমসহ ১০টি গাছ নদী গর্ভে বিলীন হয়। এর এক মাস পূর্বে এ স্থানের ৫শ মিটার উত্তরে নড়াইল ভিক্টোরিয়া কলেজের পার্শ্বে নির্মিত হওয়া মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভের পূর্ব পার্শ্বে এবং বিনা পনি বিশ্বাসের বাড়ির বেশ কিছু জায়গা নদীতে বিলীন হয়েছে।

গত ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারী বিনা পানি ও ভিক্টোরিয়া কলেজের ২টি ঘর ও ২০টি গাছ নদী গর্ভে বিলীন হয় নড়াইল পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রূপগঞ্জ নাট্য সংস্থা এলাকার বাসিন্দা কল্যান মুখাজ্জী জানান, নদীর পূর্ব প্রান্তে কয়েক’শ মিটার জুড়ে নতুন চর তৈরি হওয়ায় নদীর পানি প্রবাহ পশ্চিম প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এ প্রান্তে পানির চাপ বেশী থাকায় বিভিন্ন সময়ে নদী ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। পূর্ব প্রান্তে সৃষ্টি হওয়া চর না কাটলে পশ্চিম প্রান্তের ভাঙ্গন ঠেকানো সম্ভব হবে না।

এ ব্যাপারে নড়াইল পানি উন্নয়ন বোডের উপ-বিভাগীয় প্রকৌশলী সুমন সিকদার বলেছিলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখানে তাৎক্ষনিকভাবে কয়েক হাজার হাজার জিও ব্যাগ ফেলে আপাতত ভাঙ্গণ বন্ধ করতে হবে। আশা করছি খুব দ্রুত কাজ শুরু হবে।

একই রকম সংবাদ সমূহ

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার
  • নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল