শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই

নড়াইলে ইজিবাইক চালকের গলা কেটে বাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে শহরতলী মুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইজিবাইক চালক জামির শেখকে (৩৭) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামির শেখ নড়াইল পৌরসভার দূর্গাপুর গ্রামের জলিল শেখের ছেলে।

পুলিশ জানায়, যাত্রী সেজে চারজন যুবক রাত ৯টার দিকে শহরের মুচিপোল থেকে ইজিবাইক চালক জামির শেখকে ভাড়া করে হিজলডাঙ্গা এলাকার দিকে নিয়ে যায়। হিজলডাঙ্গা সুলুইসগেটের নির্জন এলাকায় পৌছালে তারা চালকের গলায় ছুরি ধরে প্রথমে কাছে থাকা টাকা ছিনতাই করে। পরে ইজিবাইক ছিনিয়ে নিতে গেলে ধস্তাধস্তির এক পর্যায়ে তার গলায় ছুরি চালিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত নাগ জানান, আহতের প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো.মশিউর রহমান বলেন, তার অবস্থা আশংকাজনক হ্ওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন জানান, দুর্বৃত্তরা ইজিবাইক ছিনতায়ের জন্য পরিকল্পিতভাবে যাত্রী সেজে তাকে ভাড়া করে নির্জন এলাকায় নিয়ে এ ঘটনা ঘটিয়েছে।
তিনি বলেন, ছিনতাইকৃত বাইক উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জানান, ‘দুর্বত্তরা পরিকল্পিতভাবে যাত্রী বেশে ভ্যানটি ছিনতাই করেছে। তাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঐ এলাকার আইন শৃংখলা জোরদার করা হয়েছে।

নড়াইল সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বলেন, জামিলের বিষয়টি নড়াইলের সুযোগ্য সংসদ সদস্য ও ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজাকে অবহিত করা হয়েছে, এই সন্ত্রাসীদের ধরতে আইন শৃংখলা বাহিনী কে ব্যবস্থা গ্রহণের জন্য আশ্বাস দেন। তাছাড়া তাৎক্ষণিক ভাবে জামিলকে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। দলিল লেখক সাংবাদিক আল আমিন ও রিপন হোসেন কে জামীরের উন্নত চিকিৎসার জন্য তার সাথে খুলনায় পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক