বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ভূমিদস্যুর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বীড়গ্রামের চিহ্নিত ভূমিদস্যু উৎপল বিশ্বাসের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন হয়েছে।
রবিবার (১৯ ডিসেম্বর) বিকালে বীড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে এ সাংবাদিক সম্মেলন হয়।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন শরৎ বিশ্বাসের ছেলে দিলিপ বিশ্বাস।
তিনি বলেন, আরএস খতিয়ানের ৬২০ নং খতিয়নের ৪৬৩ দাগে ৮৫ শতক জমি শরিকনা মতে এলাকাবাসী ও সর্ব সাধারনের জানামতে সু- দীর্ঘ কাল যাবৎ ভোগদখল করে আসছিলাম। ইতিমধ্যে আমার নিজ গ্রাম ভূমিদস্যু নামে খ্যাত শচিন্দ্রনাথ বিশ্বাসের ছেলে উৎপল বিশ্বাস উক্ত জমি সু- কৌশলে জাল জালিয়াতি দলিল সৃষ্টি করে আমার সু-দীর্ঘ কাল যাবৎ শান্তি পূর্ণ স্বত্ব দখলীয় উক্ত শরিকানা জমি জোর দখল করেছে। এছাড়া উৎপল বিশ্বাস এক জন গাছ চোর, নানা রকম দূর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে।
ইতিমধ্যে তাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, দিলিপ বিশ্বাস, দুলাল বিশ্বাস, বিনীত হালদার, সীবনাথ বিশ্বাস, শংকর, সন্জয় বিশ্বাস, চন্দনা হালদার, দিপিকা বিশ্বাস।
উপস্থিত সকলে বীরগ্রামের এই চিহ্নিত ভূমিদস্যূ, গাছ চোর ও সন্ত্রাসী উৎপল বিশ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। সেই সাথে জমির প্রকৃত মালিককে দখল বুঝে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী