শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন

নড়াইলে শিক্ষক হত্যার কথা স্বীকার করে দুই আসামির আদালতে জবানবন্দী

নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুণ রায়কে (৭২) হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে গ্রেফতারকৃত দুই আসামি।

এরা হলো-নড়াইলের বেনাহাটি গ্রামের নরোত্তম দত্তের ছেলে উচ্চমাধ্যমিক শ্রেণির ছাত্র রাজু দত্ত (১৯) এবং তার বন্ধু যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দোগাছি গ্রামের কৃষ্ণ বিশ্বাসের ছেলে দিপু বিশ্বাস (১৯)।

রোববার (১ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।

দিপু রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদের আদালতে এবং রাজু শনিবার বিকেলে অপর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট মোরশেদুল আলমের আদালতে জবানবন্ধী দিয়েছে। এছাড়া হত্যাকান্ডের সময় ব্যবহৃত ছুরি ও চেয়ারসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। তবে আসামিদের আদালতে সোর্পদ করায় তাদের সংবাদ সম্মেলনে হাজির করা হয়নি।

পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃত দুই আসামি প্রাথমিক ভাবে জানিয়েছে; তাদের মাদক সেবনে বাঁধা দেয়ায় অরুণ রায়ের ওপর ব্যক্তিগত ক্ষোভ থেকে ঘটনার দিন তারা ঘরে প্রবেশ করে কথাবার্তার একপর্যায়ে অরুণকে প্রথমে চেয়ার দিয়ে আঘাত করে। অরুণ রায় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লে তারা ছোরা দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। এ হত্যাকান্ডের ঘটনায় আর কিছু সংশ্লিষ্টতা আছে, কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর রাত ৮টার দিকে ঘরের ভেতর থেকে অরুণ রায়ের গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরেরদিন নিহতের স্ত্রী নিভা রাণী পাঠক বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে নড়াইল থানায় হত্যা মামলা দায়ের করেন।

অরুণ রায় খুলনার বাটিয়াঘাটা ডিগ্রি কলেজ থেকে ২০০৮ সালের নভেম্বরে অবসরে যান। স্ত্রী নিভা রাণী পাঠকের চাকুরিও শেষ পর্যায়ে। দুই সন্তানের মধ্যে ছেলে প্রকৌশলী এবং মেয়ে চিকিৎসক। করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধির পর থেকে গ্রামের বাড়ি নড়াইলের বেনাহাটিতে একাই বসবাস করতেন অরুণ রায়। স্ত্রী নিভা রাণী ও দুই সন্তান চাকুরির সুবাদে বাইরে থাকেন।

এদিকে হত্যাকান্ডের প্রতিবাদে এগারখান গ্রামবাসীর আয়োজনে গত ২৯ অক্টোবর বিকেলে বেনাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার