রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় স্বেচ্ছাসেবক দলের তথ্য সংগ্রহ ফরম বিতরণের উদ্বোধন

কলারোয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তথ্য সংগ্রহ ফরম বিতরণের উদ্বোধন করা হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মোড়স্থ সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি কর্তৃক নির্দিষ্ট তথ্য, উপাত্ত সংগ্রহ ফরম খুলনা টিমের নির্দেশে উপজেলা ইউনিটে বিতরণ করা হচ্ছে। খুব শীঘ্রই নতুন কমিটি গঠনের লক্ষ্যে ওই ফরম বিতরণের পর গ্রহণ করা হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক ও সদস্য সংগ্রহ কমিটির টিম প্রধান প্রভাষক আনারুল ইসলাম।

কলারোয়া পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পৌর আজাহারুল ইসলামের সভাপতিত্বে ও মামুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ.সভাপতি জাহাঙ্গীর কবির পল্টু, আলী আহসান খান হাবলু, যুগ্ম সম্পাদক আসলাম পারভেজ শাহীন, স্বেচ্ছাসেবক দল নেতা আবু রাসেল ভুট্টো, আব্দুল করিম, তরিকুল ইসলাম শামীম, শামিমুর রহমান দোয়েল, জাহিদুল ইসলাম, আবু বাক্কার, মানিক হোসেন, সিদ্দিক হোসেন মেম্বার, সাজিদুর রহমান সজীব, সবুর হোসেন, রতন হোসেন, তরিকুল ইসলাম তারেক, আব্দুল গনি, হাফিজ খান, আকাশ হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা