রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে সরকারি গাছ কাটায় থানায় মামলা

নড়াইলের লোহাগড়ায় অবৈধভাবে সরকারী গাছ কাটার খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন দুটি কাটা গাছ উদ্ধার করেছে। কর্তনকৃত গাছগুলির আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। এ ঘটনায় উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা (নায়েব) মোঃ হায়দার আলী বাদী হয়ে ৩ জনকে আসামী করে থানায় মামলা করেন। পুলিশ অভিযুক্তদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জানা যায়, উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের ঝিকড়া গ্রামের মৃত জালাল উদ্দিন খানের ছেলে মোঃ মনিরুজ্জামান খান (৫২) ও মোঃ ফিরোজ খান (৪৫) এবং মনিরুজ্জামান খানের ছেলে মোঃ রিমন খান (২৫) স্থানীয় প্রভাব খাটিয়ে দুটি সরকারী মেহেগ’নি গাছ কেটে ফেলে। খরব পেয়ে লক্ষ্মীপাশা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা (নায়েব) মোঃ হায়দার আলী ঘটনাস্থলে পৌঁছে সরকারী গাছ কাটার বিষয়ে তাদের কাছে জানতে চান।

এ সময় সরকারী গাছ কর্তনকারীরা তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনায় লক্ষ্মীপাশা ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা (নায়েব) বাদী হয়ে ৩জনকে আসামী করে লোহাগড়া থানায় গতকাল রাতে মামলা করেন (যার নং ১০)

এজাহার ও এলাকা বাসীর সূত্রে জানা যায়, শনিবার (১০ অক্টোবর) দুপুরে সরকারী গাছ কর্তনকারীরা লক্ষ্মীপাশা ইউনিয়ন ভূমি অফিসের ১০৭ নং ঝিকড়া মৌজার ক’ তফসিলের ১/১ নং খতিয়ানভুক্ত আর এস ১০১৫ নং দাগের ওপর অবস্থিত বড় আকারের কিছু মেহগনি গাছ কর্তন করে। উক্ত সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপাশা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা (নায়েব) মোঃ হায়দার আলী ও তার অফিস সহকারী জাহিদুল ইসলাম মৃধা তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে উপস্থিত হন।

দেখা যায়, তারা দু’টি সরকারী মেহগুনি গাছ কর্তন করেছে। বাঁধার কারণে বাকি গাছ গুলি কর্তন করতে পারেনি। সরকারি গাছ কাটা থেকে বাধা দিলে তারা উত্তে’জিত হয়ে তাদের (আসা’মীদের) হাতে থাকা দা দিয়ে লক্ষ্মীপাশা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ও তার অফিস সহকারী জাহিদুল ইসলাম মৃধাকে আঘাত করার চেষ্টা করে। উপস্থিত লোকজনের বাঁ’ধার কারণে মোঃ হায়দার আলী ও জাহিদুল ইসলাম মৃধাকে আঘাত করতে ব্যর্থ হয়। তবে অকথ্য ভাষায় তাদের গালি-গালাজ করে। কর্তনকৃত গাছগুলির আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। নালিশী সম্পত্তি ৪৭৬ লো/৬৬ নং কেসে ই’জারা বন্দোবস্ত দেয়া রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্তবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদের আসন ছাড়ার পরবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি